1. admin@sangbadbangladesh.com : admin :
  2. jamal@sangbadbangladesh.com : Jamal :
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জ সদর ট্রাফিক অফিসের বার্ষিক পরিদর্শনে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এম. এ. জলিল গাজীপুরে ‘নো হর্ন’ সচেতনতামূলক সভা ও বর্ণাঢ্য মোটরসাইকেল র‍্যালি আড়ানী পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থিতা ঘোষণা করলেন বিএনপি নেতা মোস্তাক আহমেদ বিল্টু জিএমপিতে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের আউটলেট প্যাথলজি ল্যাবের উদ্বোধন ২৪ বছর পর অন্ধের টেকে জ্বলল বিদ্যুতের আলো, আলোকিত ৪৭ পরিবার। সাভারের আশুলিয়ায় পাওনাদারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ সাতক্ষীরার নলতায় শিক্ষাঙ্গন থেকে আনোয়ারুল হকের স্মৃতি বিজড়িত বিদায়  শাহজালাল বিমানবন্দরে অঙ্গীভূত আনসার সদস্যদের জন্য বিশেষ বাস সেবা চালু কারারক্ষী ও আইনজীবীর ছদ্মবেশে প্রতারণা: সংঘবদ্ধ চক্রের দুই সদস্য গ্রেফতার জন্মাষ্টমীর শোভাযাত্রা উপলক্ষে ডিএমপির গণবিজ্ঞপ্তি

সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত ক্লিন সাভার গড়ার আহ্বান এমপি বাবুর

সাব্বির আহম্মেদ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৩৫৭ বার পড়া হয়েছে

মঙ্গলবার বিকেলে সাভার সিটি সেন্টার দোকান মালিক ও ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সিটি সেন্টারের টপ ফ্লোরে আয়োজিত এ অনুষ্ঠানে ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু। সভাপতিত্ব করেন সমিতির সভাপতি জনাব ওবাইদুর রহমান অভি। এসময় বিএনপির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ডা. দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু বলেন, ফুটপাত হকারমুক্ত হবে, এবং ঢাকা – ১৯  চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত একটি পরিচ্ছন্ন ও নিরাপদ ব্যবসাবান্ধব এলাকায় রূপান্তর করা এখন সময়ের দাবি। তিনি বলেন, সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের প্রত্যাশা হচ্ছে একটি শান্ত, শৃঙ্খলাপূর্ণ ও স্বচ্ছ পরিবেশ, যেখানে কেউ ভয়ভীতি বা অবৈধ চাঁদাবাজির শিকার হবে না। সেই লক্ষ্যেই সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

পরে তিনি উপস্থিত সবার সঙ্গে ইফতারে অংশ নেন। ইফতার শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং জামায়াতে নামাজ আদায় করা হয়।

অনুষ্ঠান শেষে সংসদ সদস্য সাভার সিটি সেন্টার মার্কেট পরিদর্শন করেন। এসময় তিনি বিভিন্ন দোকান ঘুরে ব্যবসায়ীদের খোঁজখবর নেন এবং তাদের সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন। ব্যবসায়ীদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে তিনি ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলার আশ্বাস দেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 SangbadBangladesh :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।