বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার, উদ্ধার ৪টি অটোরিকশা কর্মকর্তার ছত্রছায়ায় বন দখল! মৌচাকে অবৈধ দোকান-ঘর নির্মাণের অভিযোগ। মেধা-মননশীলতা দিয়ে বিশ্বে বাংলাদেশের মর্যাদা বাড়াতে শিক্ষার্থীদের প্রতি আইজিপির আহ্বান কাশিমপুরে ডিসি জমিতে ভবন নির্মাণ, ভূমি কর্মকর্তার বিরুদ্ধে নীরবতার অভিযোগ কাশিমপুর-এ নিষিদ্ধ আ.লীগ নেতার রউফ বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ গাজীপুরে কোণাবাড়ী থানার নতুন ভবনের নির্মাণকাজের উদ্বোধন গাজীপুরে পৃথক অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা, আদায় ১ লাখ টাকা। গাজীপুরকে আধুনিক নগর গড়তে সমন্বিত উদ্যোগের কথা জানালেন দুই প্রশাসক কাশিমপুরে রুবেল মিয়ার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর গাজীপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শহিদদের প্রতি জিএমপির শ্রদ্ধা

গাজীপুরের কাশিমপুরে ১৩ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগে নরপশু বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। 

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
  • ৪৫৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

বৃহস্পতিবার ০৭-১২-২০২৩ কাশিমপুর থানা হতে আদালতে পাঠানো হয়।

গতকাল বুধবার (৬ ডিসেম্বর) ভুক্তভোগীর মা পারুল বেগম তার স্বামী শরীফ মোল্লার বিরুদ্ধে কাশিমপুর থানায় মামলা করেন। এরপর রাতেই ভুক্তভোগীর বাবাকে গ্রেফতার করা হয়।

অভিযুক্ত নরপশু পিতা শরিফ মোল্লা চাঁদপুর সদরের বাখরপুর গ্রামের স্থায়ী বাসিন্দা। তিনি কাশিমপুরে ৫নং ওয়ার্ডের সুরাবাড়ি এলাকায় মোহনের বাসায় ২ কন্যা ও স্ত্রীকে নিয়ে ভাড়া থেকে রাজমিস্ত্রির কাজ করতেন।

 

অভাবে তাড়নায় স্ত্রী বাড়ীর পাশে গার্মেন্টসে কাজ করতেন। বড় মেয়ে ফাতেমা আক্তার মিম (১৭) নানির বাড়িতে লেখাপড়া করে এবং ছোট মেয়ে সুমাইয়া আক্তার মুন্নি (১৩) মা-বাবার সাথে থেকেই মাদ্রাসায় পড়ালেখা করত।

স্ত্রী চাকরি করার কারণে ফাঁকা বাড়িতে হত্যা ও মারধর এর ভীতি দেখিয়ে প্রায়ই ছোট মেয়ে সুমাইয়া আক্তার মুন্নি (১৩) কে ধর্ষণ করতো নরপশু পিতা শরিফ মোল্লা।

 

বড় বোন ফাতেমা আক্তার মিম নানির বাড়ি থেকে বেড়াতে আসলে ভুক্তভোগী ছোট বোন সুমাইয়া আক্তার মুন্নিও নিজেদের বাসায় না থেকে বড় বোনের সাথে নানী বাড়িতে চলে যেতে চায়।

 

পিতা মাতার সাথে বাসায় থাকার সমস্যা জানতে চাইলে

ভুক্তভোগী তার বোনকে সমস্ত ঘটনা জানায়।

 

বিষয়টি জানাজানি হলে মা পারুল বেগম পরিবারের লোকজনকে ধর্ষণের বিষয়টি জানায়। পরে এ ঘটনায় শিশুটির মা নারী ও শিশু নিযার্তন দমন আইনে মামলা করেন।

 

কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাফিউল করিম রাফি জানান, এ ঘটনায় ওই শিশুর মা থানায় অভিযোগ করলে মামলা রুজু করা হয় এবং বাবাকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত বাবাকে আদালতে পাঠানো হয়েছে এবং মেয়েকে ডাক্তারি পরীক্ষার জন্য শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২ পূর্বাহ্ণ
  • ১২:০২ অপরাহ্ণ
  • ১৬:৩০ অপরাহ্ণ
  • ১৮:২৪ অপরাহ্ণ
  • ১৯:৪০ অপরাহ্ণ
  • ৫:৩৭ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102