শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্রয়কৃত জমি দখলমুক্ত করতে ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন। ‎ আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার, উদ্ধার ৪টি অটোরিকশা কর্মকর্তার ছত্রছায়ায় বন দখল! মৌচাকে অবৈধ দোকান-ঘর নির্মাণের অভিযোগ। মেধা-মননশীলতা দিয়ে বিশ্বে বাংলাদেশের মর্যাদা বাড়াতে শিক্ষার্থীদের প্রতি আইজিপির আহ্বান কাশিমপুরে ডিসি জমিতে ভবন নির্মাণ, ভূমি কর্মকর্তার বিরুদ্ধে নীরবতার অভিযোগ কাশিমপুর-এ নিষিদ্ধ আ.লীগ নেতার রউফ বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ গাজীপুরে কোণাবাড়ী থানার নতুন ভবনের নির্মাণকাজের উদ্বোধন গাজীপুরে পৃথক অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা, আদায় ১ লাখ টাকা। গাজীপুরকে আধুনিক নগর গড়তে সমন্বিত উদ্যোগের কথা জানালেন দুই প্রশাসক কাশিমপুরে রুবেল মিয়ার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর

গাজীপুর প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার ৯টি সড়ক, ১টি ড্রেন ও প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণ কাজ উদ্বোধন।

স্টাফ রিপোর্টার মোঃ জামাল আহমেদ
  • প্রকাশের সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ১৫৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার মোঃ জামাল আহমেদ

গাজীপুর সিটি কর্পোরেশনের উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে নগরীর ৭ নং ওয়ার্ড থেকে ১২ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় মোট ৯টি সড়ক নির্মাণ ও উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে এলাকার জলাবদ্ধতা নিরসনে একটি গুরুত্বপূর্ণ ড্রেন নির্মাণ কাজেরও উদ্বোধন করা হয়।
এসব উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন গাজীপুর মহানগর প্রশাসক ও বিএনপির সভাপতি জনাব মোঃ শওকত হোসেন সরকার।
এই সময় প্রশাসক জনাব মোঃ শওকত হোসেন সরকার বলেন, নগরবাসীর দীর্ঘদিনের সমস্যা ও দুর্ভোগ দূর করতে গাজীপুর সিটি কর্পোরেশন ধারাবাহিকভাবে উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করছে। নগরীর বিভিন্ন এলাকায় সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা হলে মানুষের যাতায়াত সহজ হবে এবং জলাবদ্ধতার সমস্যাও অনেকাংশে কমে আসবে।
তিনি আরও বলেন, একটি উন্নত ও পরিকল্পিত নগর গড়ে তুলতে অবকাঠামোগত উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সিটি কর্পোরেশন নগরবাসীর প্রয়োজনকে গুরুত্ব দিয়ে ধাপে ধাপে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে।
একই অনুষ্ঠানে গাজীপুর সিটি কর্পোরেশন প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজেরও শুভ উদ্বোধন করা হয়। নতুন ভবন নির্মিত হলে শিক্ষার্থীরা আধুনিক ও সুন্দর পরিবেশে শিক্ষা গ্রহণের সুযোগ পাবে এবং এলাকার শিক্ষা ব্যবস্থার মান আরও উন্নত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা বলেন, এসব উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে নগরীর যোগাযোগ ব্যবস্থা, ড্রেনেজ ব্যবস্থা ও শিক্ষা অবকাঠামো আরও শক্তিশালী হবে এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২ পূর্বাহ্ণ
  • ১২:০২ অপরাহ্ণ
  • ১৬:৩০ অপরাহ্ণ
  • ১৮:২৪ অপরাহ্ণ
  • ১৯:৪০ অপরাহ্ণ
  • ৫:৩৭ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102