বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার, উদ্ধার ৪টি অটোরিকশা কর্মকর্তার ছত্রছায়ায় বন দখল! মৌচাকে অবৈধ দোকান-ঘর নির্মাণের অভিযোগ। মেধা-মননশীলতা দিয়ে বিশ্বে বাংলাদেশের মর্যাদা বাড়াতে শিক্ষার্থীদের প্রতি আইজিপির আহ্বান কাশিমপুরে ডিসি জমিতে ভবন নির্মাণ, ভূমি কর্মকর্তার বিরুদ্ধে নীরবতার অভিযোগ কাশিমপুর-এ নিষিদ্ধ আ.লীগ নেতার রউফ বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ গাজীপুরে কোণাবাড়ী থানার নতুন ভবনের নির্মাণকাজের উদ্বোধন গাজীপুরে পৃথক অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা, আদায় ১ লাখ টাকা। গাজীপুরকে আধুনিক নগর গড়তে সমন্বিত উদ্যোগের কথা জানালেন দুই প্রশাসক কাশিমপুরে রুবেল মিয়ার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর গাজীপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শহিদদের প্রতি জিএমপির শ্রদ্ধা

রাজশাহীর দূর্গাপুরে ১৪১০ লিটার চোলাইমদ সহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫

মোঃ হাসমত ষ্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ১৯৮ বার পড়া হয়েছে

মোঃ হাসমত ষ্টাফ রিপোর্টার

 র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি কর্তৃক রাজশাহীর দূর্গাপুরে অভিযান পরিচালনা করে ১৪১০ লিটার চোলাইমদ উদ্ধার করে এবং ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাব-৫।

আজ রবিবার ২৮ জানুয়ারি ২০২৪ তারিখ ভোর- ০৫.৩০ ঘটিকায় রাজশাহী জেলার দূর্গাপুর থানাধীন নারিকেলবাড়িয়া সাওতালপাড়া নামক এলাকায় অপারেশন পরিচালনা করে চোলাইমদ-১৪১০ লিটার উদ্ধার করেন এবং আসামী ১। সঞ্জিত রায় (৪০), পিতা-তিনকুড়ি রায়, ২। সুজন রায় (২২), পিতা-মৃত কালিপদ রায়, উভয় সাং-নারিকেলবাড়িয়া সাওতাল পাড়া, থানা-দূর্গাপুর, জেলা-রাজশাহী’ ২ জনকে গ্রেফতার করে র‌্যাব-৫।

 গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী রাজশাহী জেলার দূর্গাপুর থানাধীন ৭নং জয়নগর ইউনিয়নের নারিকেল বাড়িয়া সাওতালপাড়া গ্রামস্থ মাদক ব্যবসায়ী তপু রায় এর বসতবাড়িতে চোলাই মদ বিক্রয় করছে। উক্ত সংবাদ পাওয়ামাত্রই মাদক ব্যবসায়ী তপু রায় (২৫) এর বসতবাড়ীর চতুর দিকে ঘেরাও করে বাড়ীর ভিতর প্রবেশ করা মাত্রই র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ০৩ জন ব্যক্তি পালানোর চেষ্টা কালে ঘটনাস্থল উক্ত বাড়ির ভিতরেই ০২ জনকে র‌্যাবের টিম হাতেনাতে আটক করে এবং অপর ০১জন ব্যক্তি দক্ষিণ দিক দিয়ে দৌড়ে রাতের আধারে পালিয়ে যায়।

র‌্যাব-৫প্রেস ব্রিফিংয়ে সূত্রে জানা যায় তারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ নিজ বসতবাড়ীতে অবৈধভাবে গোপনে চোলাইমদ প্রস্তুত করতঃ রাজশাহী জেলার বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে।

উপরোক্ত ঘটনায় রাজশাহী জেলার দূর্গাপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২ পূর্বাহ্ণ
  • ১২:০২ অপরাহ্ণ
  • ১৬:৩০ অপরাহ্ণ
  • ১৮:২৪ অপরাহ্ণ
  • ১৯:৪০ অপরাহ্ণ
  • ৫:৩৭ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102