
নিজস্ব প্রতিনিধি
জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন কাশিমপুর থানা জাতীয় পার্টির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ দলটির শতাধিক নেতাকর্মী।
শনিবার (৭ফেব্রুয়ারি)সকাল ১১টায় গাজীপুর মহানগর বিএনপি’র সভাপতি শওকত হোসেন সরকারের নিজ বাসভবনে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই যোগদান অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিএনপির ধানের শীষ প্রতীকের নির্বাচনী আলোচনা সভায় এসে তারা আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।
জানা যায়, কাশিমপুর থানা জাতীয় পার্টির সভাপতি ও সাংগঠনিক সম্পাদকের নেতৃত্বে কাশিমপুর থানা এলাকার ৬ টি ওয়ার্ডের শতাধিক নেতাকর্মী জাতীয় পার্টি থেকে বিএনপির আলোচনা সভায় এসে যোগদান করেন।
এ সময় গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার জাতীয় পার্টির নেতাকর্মীদের সাদরে গ্রহণ করেন এবং তাদেরকে বিএনপির পক্ষ থেকে অভিনন্দন জানান।
জাতীয় পার্টির রাজনীতি ছেড়ে এসে সদ্য বিএনপিতে যোগদানকৃতদের উদ্দেশ্যে শওকত হোসেন সরকার বলেন, আপনারা একটি রাজনৈতিক দলের নেতৃত্বে ছিলেন, আপনাদেরও রাজনীতির অভিজ্ঞতা রয়েছে। বিএনপিতে আপনারা আপনাদের রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে দলকে আরো বেগবান করতে ভূমিকা রাখবেন। আমিও আপনাদের পাশে সব সময় থাকবো।
এ সময় কাশিমপুর থানা বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকেরা উপস্থিত ছিলেন।