বুধবার, ০৬ মে ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
কাশিমপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার কালিয়াকৈরে বনভূমি দখল ও চাঁদাবাজির অভিযোগ, ছাত্রদল পরিচয়ধারী সুলতান মাহামুদ আবিরের বিরুদ্ধে ক্ষোভ রহস্যজনক মৃত্যু: কাশিমপুরে পরিত্যক্ত ভবনের ছাদে যুবকের লাশ, আতঙ্কে এলাকাবাসী নির্বাচন ছাড়াই সভাপতি সালাউদ্দিন, প্রতিষ্ঠাতা সদস্যদের দুই-তৃতীয়াংশ বাদ; গঠিত নতুন প্রেসক্লাব মোবাইল ফোন কেড়ে নেওয়া নিয়ে বিরোধে খুন: এক সপ্তাহেই পিবিআইয়ের গ্রেফতার, উদ্ধার আলামত ও স্বীকারোক্তি আইজিপির সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, সহযোগিতা জোরদারে গুরুত্ব কাশিমপুরে বনভূমি দখলের অভিযোগ, বালি ভরাটে ক্ষুব্ধ স্থানীয়রা। ক্রয়কৃত জমি দখলমুক্ত করতে ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন। ‎ আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার, উদ্ধার ৪টি অটোরিকশা কর্মকর্তার ছত্রছায়ায় বন দখল! মৌচাকে অবৈধ দোকান-ঘর নির্মাণের অভিযোগ।

সিভিল সার্জনের নিষেধাজ্ঞা ইপিআই কেন্দ্রে লিপি আক্তারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

নিজস্ব প্রতিনিধ
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ১৫৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি

গাজীপুরের কাশিমপুর ১ নং ওয়ার্ডের পানিশাইল গণস্বাস্থ্য কেন্দ্রে অবস্থিত গাজীপুর ৩ নং সরকারি ইপিআই (EPI) টিকাদান কেন্দ্রে ভয়াবহ অনিয়ম ও দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ উঠেছে।

সিভিল সার্জনের স্পষ্ট নিষেধাজ্ঞা অমান্য করে দুগ্ধ কোম্পানির প্রতিনিধিদের দিয়ে কেন্দ্রের কার্যক্রম পরিচালনা, টিকার কার্ড বিক্রি এবং নবজাতকের মায়েদের গুঁড়ো দুধ খাওয়ানোর প্রচারণার অভিযোগ উঠেছে সংশ্লিষ্টদের বিরুদ্ধে।

সরেজমিনে দেখা যায়, সরকারি নিয়ম অনুযায়ী সকাল ৯টায় টিকাদান কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তরা দেরিতে কেন্দ্রে উপস্থিত হন। অথচ ভোর ৭টা থেকেই শতাধিক মা ও শিশু লাইনে দাঁড়িয়ে টিকা নেওয়ার জন্য অপেক্ষা করতে দেখা যায়। দীর্ঘ সময় অপেক্ষা করতে হওয়ায় অনেক অভিভাবক ক্ষোভ প্রকাশ করেন।

অনুসন্ধানে জানা যায়, স্বাস্থ্য বিভাগের কর্মী না হয়েও কয়েকজন দুগ্ধ কোম্পানির প্রতিনিধি টিকাদান কেন্দ্রের বিভিন্ন কার্যক্রমে সরাসরি জড়িত রয়েছেন। তাদেরকে সরকারি খাতা ও নথিপত্র নিয়ন্ত্রণ করতে দেখা যায়। ঘটনাস্থলে উপস্থিত রাজিব নামের এক দুগ্ধ কোম্পানির প্রতিনিধিকে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি দাবি করেন, তারা অনুমতি নিয়েই সেখানে দায়িত্ব পালন করছেন। তবে কোন দপ্তর থেকে অনুমতি দেওয়া হয়েছে জানতে চাইলে তিনি জানান, স্বাস্থ্য ইনচার্জ লিপি আক্তারই তাদের সেখানে কাজ করার অনুমতি দিয়েছেন।

অভিযোগ রয়েছে, টিকাদান কেন্দ্র থেকে সরকারি টিকার কার্ড ১০০ থেকে ২০০ টাকার বিনিময়ে বিক্রি করা হচ্ছে। এছাড়া দুগ্ধ কোম্পানির প্রতিনিধিরা নবজাতকের মায়েদের বুকের দুধের পরিবর্তে তাদের বাজারজাত গুঁড়ো দুধ খাওয়ানোর পরামর্শ দিচ্ছেন এবং নিজেদের পণ্যের প্রচারণা চালাচ্ছেন, যা সরকারি স্বাস্থ্যবিধির পরিপন্থী।

এ বিষয়ে স্বাস্থ্য ইনচার্জ লিপি আক্তারের কাছে জানতে চাইলে তিনি স্পষ্ট কোনো জবাব দিতে পারেননি। বরং বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে।

এদিকে স্থানীয়দের হাতে ধরা পড়ার পর দুগ্ধ কোম্পানির প্রতিনিধিরা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়নি।

গাজীপুর জেলা সিভিল সার্জন ডাঃ মামুনুর রহমান জানান, এর আগেও অনিয়মের অভিযোগে সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে দুগ্ধ কোম্পানির প্রতিনিধিদের টিকাদান কেন্দ্রে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল। তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখে প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সরকারি বিনামূল্যের সেবা নিতে এসে টাকা দাবি ও দালালচক্রের হয়রানিতে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা অবিলম্বে এ অনিয়ম বন্ধ এবং দায়ীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০২ পূর্বাহ্ণ
  • ১১:৫৯ পূর্বাহ্ণ
  • ১৬:৩১ অপরাহ্ণ
  • ১৮:৩৩ অপরাহ্ণ
  • ১৯:৫৩ অপরাহ্ণ
  • ৫:২১ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102