মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম :
কাশিমপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার কালিয়াকৈরে বনভূমি দখল ও চাঁদাবাজির অভিযোগ, ছাত্রদল পরিচয়ধারী সুলতান মাহামুদ আবিরের বিরুদ্ধে ক্ষোভ রহস্যজনক মৃত্যু: কাশিমপুরে পরিত্যক্ত ভবনের ছাদে যুবকের লাশ, আতঙ্কে এলাকাবাসী নির্বাচন ছাড়াই সভাপতি সালাউদ্দিন, প্রতিষ্ঠাতা সদস্যদের দুই-তৃতীয়াংশ বাদ; গঠিত নতুন প্রেসক্লাব মোবাইল ফোন কেড়ে নেওয়া নিয়ে বিরোধে খুন: এক সপ্তাহেই পিবিআইয়ের গ্রেফতার, উদ্ধার আলামত ও স্বীকারোক্তি আইজিপির সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, সহযোগিতা জোরদারে গুরুত্ব কাশিমপুরে বনভূমি দখলের অভিযোগ, বালি ভরাটে ক্ষুব্ধ স্থানীয়রা। ক্রয়কৃত জমি দখলমুক্ত করতে ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন। ‎ আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার, উদ্ধার ৪টি অটোরিকশা কর্মকর্তার ছত্রছায়ায় বন দখল! মৌচাকে অবৈধ দোকান-ঘর নির্মাণের অভিযোগ।

কালিয়াকৈরে বনভূমি দখল ও চাঁদাবাজির অভিযোগ, ছাত্রদল পরিচয়ধারী সুলতান মাহামুদ আবিরের বিরুদ্ধে ক্ষোভ

নিজস্ব প্রতিনিধ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি

গাজীপুরের  কালিয়াকৈর উপজেলায় বনভূমি দখল, অবৈধ ব্যবসা পরিচালনা ও চাঁদাবাজির একাধিক গুরুতর অভিযোগ উঠেছে সুলতান মাহামুদ আবির নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি নিজেকে মৌচক ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি হিসেবে পরিচয় দিয়ে থাকেন বলে জানা গেছে।

, ঢাকা বন বিভাগের কালিয়াকৈর রেঞ্জের আওতাধীন  মৌচাক বন বিটের উত্তর মৌচক এলাকার ৬ নম্বর ওয়ার্ডে, জাহাঙ্গীর হুজুরের মাদ্রাসার সামনে সরকারি বনভূমি দখল করে দীর্ঘদিন ধরে ইট ও বালির ব্যবসা পরিচালনা করছেন তিনি। অভিযোগ অনুযায়ী, ওই বনভূমির জমি ভরাট করে দোকানসহ একাধিক স্থাপনা গড়ে তোলা হয়েছে, যা সম্পূর্ণ অবৈধ।

এলাকাবাসীর দাবি, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে প্রভাব খাটিয়ে তিনি এলাকায় আধিপত্য বিস্তার করছেন। বনভূমিতে বাড়ি নির্মাণের সুযোগ দেওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। কেউ প্রতিবাদ করলে হুমকি-ধমকি ও হয়রানির শিকার হতে হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

 একদিকে বনভূমি ধ্বংস হয়ে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে, অন্যদিকে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। এলাকাবাসী দ্রুত এই অবৈধ দখল উচ্ছেদ এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন।

এ বিষয়ে মৌচক ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সেলিম এর কাছে জানান, সুলতান মাহামুদ আবির আমাদের কমিটির কেউ নয়। সে বিএনপির নাম ব্যবহার করে এসব কর্মকাণ্ড চালাচ্ছে।” তিনি আরও বলেন, বিষয়টি জেলা ছাত্রদল সভাপতির সঙ্গে আলোচনা করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

 অভিযুক্ত সুলতান মাহামুদ আবিরের বক্তব্য পাওয়া যায়নি। একইভাবে বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য মেলেনি।

স্থানীয়দের দাবি, বনভূমি রক্ষা, অবৈধ দখল উচ্ছেদ ও চাঁদাবাজি বন্ধে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ এখনই জরুরি।

এদিকে সংশ্লিষ্ট দপ্তরের এক কর্মকর্তা জানিয়েছেন, অভিযোগটি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং অতি দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০২ পূর্বাহ্ণ
  • ১১:৫৯ পূর্বাহ্ণ
  • ১৬:৩১ অপরাহ্ণ
  • ১৮:৩৩ অপরাহ্ণ
  • ১৯:৫৩ অপরাহ্ণ
  • ৫:২১ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102