1. admin@sangbadbangladesh.com : admin :
  2. jamal@sangbadbangladesh.com : Jamal :
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকার পল্লবী থানা এলাকা থেকে স্ত্রীর টাকা ও স্বর্নালঙ্কর নিয়ে উধাও প্রতারক সোহাগ  কাশিমপুরে উদ্বোধনের এক দিন পর জিয়া মঞ্চের কার্যালয় ভাঙচুর, থানার হস্তক্ষেপ কামনা। ভেদেরগঞ্জে ইউএনও আবুবকর সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ, এক মাস ধরে সাত ভূমি অফিসে মিউটেশন কার্যকর বন্ধ! কাশিমপুরে টেস্ট পরীক্ষার হল থেকে এতিম ছাত্রীকে বের করে দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে। বিকেএসপিতে নতুন কুঁড়ি স্পোর্টসের ৪০ দিনের প্রশিক্ষণ ক্যাম্পের সমাপ্তি কাশিমপুরে বিএনপির সুনাম ক্ষুণ্নের অভিযোগ, যুবদল নেতা আয়নাল হকের বিরুদ্ধে জমি নিয়ে প্রতারণার দাবি প্রশাসক গোল্ডকাপের ফাইনাল অনুষ্ঠিত, প্রধান অতিথি প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি কাশিমপুরে বিএনপির নতুন গণসংযোগ কার্যালয় উদ্বোধন, মেয়র পদে নির্বাচন করতে চান শওকত সরকার। কাশিমপুরে সেটেলমেন্ট অফিসে চাঁদা দাবির অভিযোগ, মারধর ও হুমকির দাবি। জন্মদিনে বাবার স্মৃতিতে আবেগাপ্লুত সাংবাদিক লাবণী আক্তার লাবণ্য, আদর্শ বুকে নিয়ে এগিয়ে চলার প্রত্যয়

বিকেএসপিতে তিনদিন ব্যাপি কর্মশালার সফল সমাপ্তি

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ২৮০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-এর ক্রীড়াবিজ্ঞান বিভাগের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী স্পোর্টস, এক্সারসাইজ মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন উইথ বেসিক লাইফ সাপোর্ট ট্রেনিং শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান আজ বিকেএসপিতে অনুষ্ঠিত হয়েছে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইফ উল্লাহ। তিনি প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন এবং সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করায় অংশগ্রহণকারী ও আয়োজকদের আন্তরিক অভিনন্দন জানান। এ সময় বিকেএসপির পরিচালক (প্রশাসন ও অর্থ) ড. লুৎফর রহমান এবং সেমিনারের অর্গানাইজিং সেক্রেটারি আবু তারেক উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আধুনিক ক্রীড়াঙ্গনে খেলোয়াড়দের সর্বোচ্চ পারফরম্যান্স নিশ্চিত করতে ক্রীড়া চিকিৎসা, পুনর্বাসন এবং জরুরি স্বাস্থ্যসেবার গুরুত্ব ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। মাঠ পর্যায়ে দুর্ঘটনা বা আকস্মিক শারীরিক জটিলতা মোকাবিলায় বেসিক লাইফ সাপোর্ট বিষয়ক জ্ঞান ও দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রশিক্ষণ ক্রীড়াবিদ, প্রশিক্ষক, ফিজিওথেরাপিস্ট এবং ক্রীড়া-সংশ্লিষ্ট পেশাজীবীদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে।

তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিতে ক্রীড়া চিকিৎসা, আঘাত প্রতিরোধ, পুনর্বাসন ব্যবস্থাপনা এবং বেসিক লাইফ সাপোর্টের বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞগণ তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করেন। প্রশিক্ষণে ঢাকা বিকেএসপি ও আঞ্চলিক বিকেএসপিসমূহসহ দেশের ১৬টি প্রতিষ্ঠানের মোট ১০০ জন প্রতিনিধি (ডেলিগেট) অংশগ্রহণ করেন।

সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা প্রশিক্ষণের বিষয়বস্তু ও আয়োজনের সন্তুষ্টি প্রকাশ করেন। প্রশিক্ষণে ব্যাপক আগ্রহ এবং ক্রীড়াক্ষেত্রে এর গুরুত্ব বিবেচনায় ভবিষ্যতে এ ধরনের কর্মসূচির পরিধি ও সময়সীমা আরও বৃদ্ধি করার বিষয়ে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 SangbadBangladesh :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।