1. admin@sangbadbangladesh.com : admin :
  2. jamal@sangbadbangladesh.com : Jamal :
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
সাভারের আশুলিয়ায় পাওনাদারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ সাতক্ষীরার নলতায় শিক্ষাঙ্গন থেকে আনোয়ারুল হকের স্মৃতি বিজড়িত বিদায়  শাহজালাল বিমানবন্দরে অঙ্গীভূত আনসার সদস্যদের জন্য বিশেষ বাস সেবা চালু কারারক্ষী ও আইনজীবীর ছদ্মবেশে প্রতারণা: সংঘবদ্ধ চক্রের দুই সদস্য গ্রেফতার জন্মাষ্টমীর শোভাযাত্রা উপলক্ষে ডিএমপির গণবিজ্ঞপ্তি গাজীপুরে দুই অবৈধ ব্যাটারি কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ২ লাখ টাকা আনসারের তৎপরতায় হাতিরঝিল লেক থেকে চার্জারসহ ৪৮ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার* ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার পদমর্যাদার দুই কর্মকর্তার পদায়ন যানজট নিরসনে কেরানীগঞ্জে পরিবহন সার্ভিস স্থানান্তরের উদ্যোগ, এমারেল্ড ইন্টারন্যাশনাল স্কুলে জিএমপির ট্রাফিক

‎কাশিমপুরে সরকারি খাস জমি দখলের অভিযোগ, বাধা দিতে গিয়ে হুমকির মুখে ভূমি কর্মকর্তা ‎

গাজীপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ১৪২ বার পড়া হয়েছে

গাজীপুর প্রতিনিধি:

‎গাজীপুরের কাশিমপুর ৩ নং ওয়ার্ড গোবিন্দা বাড়ি কেন্দ্রীয় জামে মসজিদের পশ্চিম পাশে এলাকায় সরকারি খাস জমি দখল করে বাউন্ডারি ওয়াল নির্মাণের অভিযোগ উঠেছে।

‎এ ঘটনায় দায়িত্ব পালন করার সময়  হুমকি ও ভয়ভীতির শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন কাশিমপুর ভূমি অফিসের ভারপ্রাপ্ত ভূমি সহকারী কর্মকর্তা মো. ওয়াজেদ আলী খান।

‎এ বিষয়ে কাশিমপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

‎অভিযোগে উল্লেখ করা হয়, কাশিমপুর থানার গোবিন্দবাড়ী মৌজার এসএ ১ নম্বর খতিয়ানভুক্ত সরকারি খাস জমির প্রায় ৫ শতাংশ অবৈধভাবে দখল করে সেখানে বাউন্ডারি ওয়াল নির্মাণ করছেন গোবিন্দবাড়ী এলাকার বাসিন্দা মো. নজরুল ইসলাম ও তার সহযোগীরা। এর আগে তাদের নির্মাণকাজ বন্ধ করতে বলা হলেও তারা তা অমান্য করে কাজ চালিয়ে যান।

‎ভূমি সহকারী কর্মকর্তা দাবি করেন, সরকার আশ্রয়ণ প্রকল্পের আওতায় ওই এলাকায় ভূমিহীন ও গৃহহীন ৮টি পরিবারকে জমিসহ দ্বিকক্ষবিশিষ্ট সেমিপাকা ঘর প্রদান করেছে। অভিযুক্তরা ওই প্রকল্পের জমি দখল এবং উপকারভোগী পরিবারগুলোকে উচ্ছেদের উদ্দেশ্যে বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসছেন।

‎অভিযোগ অনুযায়ী, গত ৩০ জুন ২০২৬ সকাল প্রায় ১০টার দিকে তিনি অফিসের সহকর্মীদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে বাউন্ডারি ওয়াল নির্মাণকাজ দেখতে পান। নির্মাণকাজে বাধা দিলে অভিযুক্তরা তাদের অকথ্য ভাষায় গালিগালাজ, মারমুখী আচরণ এবং প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

‎পরে বিষয়টি সহকারী কমিশনার (ভূমি), টঙ্গী রাজস্ব সার্কেলের সঙ্গে আলোচনা করলে তার মৌখিক নির্দেশে কাশিমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

‎এ বিষয়ে কাশিমপুর থানার পুলিশ অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানায়, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 SangbadBangladesh :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।