1. admin@sangbadbangladesh.com : admin :
  2. jamal@sangbadbangladesh.com : Jamal :
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কাশিমপুরে বিএনপির নতুন গণসংযোগ কার্যালয় উদ্বোধন, মেয়র পদে নির্বাচন করতে চান শওকত সরকার। কাশিমপুরে সেটেলমেন্ট অফিসে চাঁদা দাবির অভিযোগ, মারধর ও হুমকির দাবি। জন্মদিনে বাবার স্মৃতিতে আবেগাপ্লুত সাংবাদিক লাবণী আক্তার লাবণ্য, আদর্শ বুকে নিয়ে এগিয়ে চলার প্রত্যয় জন্মদিনে বাবার স্মৃতিতে আবেগাপ্লুত সাংবাদিক লাবণী আক্তার লাবণ্য, আদর্শ বুকে নিয়ে এগিয়ে চলার প্রত্যয় মৌচাকে সরকারি বনের গাছ কাটার অভিযোগ, বন কর্মকর্তা শাহজাহান ও প্রধান শিক্ষক রশিদকে ঘিরে প্রশ্ন। গাজীপুরে প্রথম ‘কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ’ অনুষ্ঠিত গাজীপুরে পুলিশ সদস্যদের কৃতি সন্তানদের মেধাবৃত্তি প্রদান কাশিমপুরে বাড়ি ও দুই দোকানে এলপিজি সিলিন্ডার মজুত, ৬০ হাজার টাকা জরিমানা। মাদকবিরোধী প্রতিবাদ করায় কিশোর গ্যাংয়ের হামলার শিকার সাংবাদিক মেহেদীর বাবা কাশিমপুরে সাংবাদিক লাবনী আক্তার লাবণ্যের মেয়ের জন্মদিন পালন।

কাশিমপুরে সেটেলমেন্ট অফিসে চাঁদা দাবির অভিযোগ, মারধর ও হুমকির দাবি।

গাজীপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর মহানগরীর কাশিমপুরে ভূমি জরিপ অফিসে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইকে গালিগালাজ, জামাকাপড় ধরে টানাহেঁচড়া ও ধাক্কাধাক্কি করার অভিযোগও পাওয়া গেছে।

এ ঘটনায় মোঃ আল-আমিন হোসেন (৪৩) কাশিমপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে অভিযোগপত্রে উল্লেখ রয়েছে।

অভিযোগকারী আল-আমিন হোসেন দক্ষিণ পানিশাইল এলাকার বাসিন্দা। তাঁর অভিযোগ, ১৫ অক্টোবর ২০২৬ তারিখ সকাল আনুমানিক ১০টার দিকে দক্ষিণ পানিশাইল এলাকার জরিপ অফিসে ভূমিসংক্রান্ত সেবা নিতে যান তিনি। সেখানে মোঃ রমজান মিয়া, মোঃ মাইনুল ইসলাম, মোঃ সাইফুল বারীসহ অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৪০ জন ব্যক্তি উপস্থিত ছিলেন। এ সময় সেখানে হট্টগোল চলছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়।

আল-আমিনের দাবি, হট্টগোলের কারণ জানতে চাইলে উপস্থিত ব্যক্তিরা তাঁকে ভূমি জরিপ কর্মকর্তা মনে করে একটি চায়ের দোকানের পেছনে নিয়ে যান। সেখানে রমজান মিয়া তাঁর কাছে দুই লাখ টাকা দাবি করেন বলে অভিযোগ করেন তিনি।

পরবর্তী সময়ে আল-আমিন তাঁর বড় ভাই সাইফুল ইসলাম সরকারকে ফোন করে ঘটনাটি জানান। খবর পেয়ে সাইফুল ইসলাম ঘটনাস্থলে এসে উপস্থিত ব্যক্তিদের শান্ত থাকার অনুরোধ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারীর ভাষ্য অনুযায়ী, এ সময় রমজান মিয়া তাঁর বড় ভাইয়ের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং দুই ভাইকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। তাঁরা এর প্রতিবাদ করলে অভিযুক্ত ব্যক্তিরা অন্যদের সহায়তায় তাঁদের জামাকাপড় ধরে টানাহেঁচড়া ও ধাক্কাধাক্কি করেন বলে অভিযোগ করা হয়েছে।

পরে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা তাঁদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো এবং হয়রানিমূলক মামলায় জড়ানোর হুমকি দিয়ে চলে যান বলে অভিযোগপত্রে উল্লেখ রয়েছে।

আল-আমিন হোসেনের অভিযোগ, ঘটনার পর পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে তিনি থানায় অভিযোগ দায়ের করতে যান। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযোগের সত্যতা যাচাই করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 SangbadBangladesh :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।