বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দুবাই আন্তর্জাতিক উদ্ভাবনী মেলায় বাংলাদেশের তিন শিক্ষার্থীর স্বর্ণপদক অর্জন গাজীপুরের উন্নয়ন ও সৌন্দর্য বৃদ্ধিতে আরেকটি কার্যকর দিন ঈদ যাত্রা নিরাপদ করতে বাস মালিক ও শ্রমিক নেতাদের সাথে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মতবিনিময় সভা আইজিপির সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন ইলেকশন অবজারভেশন মিশন প্রতিনিধিদলের সাক্ষাৎ আশুলিয়ার নবীনগর থেকে সুইচগিয়ারসহ ছিনতাইকারী নাঈম গ্রেফতার গাজীপুর প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার ৯টি সড়ক, ১টি ড্রেন ও প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণ কাজ উদ্বোধন। রামগঞ্জে ঈদের কেনাকাটায় এসে ওয়াল ধসে কলেজ ছাত্র নিহত, আহত ৫ রাসিকের প্রশাসক পদে আলোচনায় সাবেক মেয়র বুলবুল মিথ্যা মামলা ও অপপ্রচারের প্রতিবাদে রাজশাহী বিভাগজুড়ে প্রতিবাদ সভার ঘোষণা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার নতুন ভবনের নির্মাণ কাজের শুভ উদ্বোধন।

গাজীপুরে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার মোঃ আনোয়ার হোসেন
  • প্রকাশের সময় : রবিবার, ৫ মে, ২০২৪
  • ১৭৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার মোঃ আনোয়ার হোসেন

গাজীপুর মহানগরীর বাসন থানা এলাকা থেকে অভিনব কায়দায় বিপুল পরিমাণ ফেনসিডিল পাচারকালে ০১জনকে গ্রেফতার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা বিভাগ (দক্ষিণ)। এসময় গ্রেফতারকৃত আসামীর কাছ থেকে ২৮২ বোতল কথিত মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামী হলো রংপুরের পরশুরাম থানার চিলারঝাড় এলাকার নয়া মিয়ার ছেলে মোঃ নূর আলম (৪০)।

রোববার দুপুরে (৫ মে) গাজীপুর মহানগর গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের উপ- পুলিশ কমিশনার মোহাম্মদ নাজির আহমেদ খান নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।

প্রেস ব্রিফিংএ লিখিত বক্তব্যে তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ড্রামের ভেতরে মহানগরীর বাসন থানার নলজানী এলাকায় রেইনবো পার্সেল সার্ভিস লিমিটেড নামের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিপুল পরিমাণ ফেনসিডিলের চালান আসছে। পরে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল ওই কুরিয়ার সার্ভিস অফিসের চত্বরে অবস্থান নেয়। শনিবার দুপুরে ওই কুরিয়ার সার্ভিস অফিস থেকে গ্রীজের ড্রাম হিসেবে ডেলিভারি করে নেয়ার সময় কুরিয়ার অফিসের চত্বর থেকে নূরে আলমসহ ড্রামটি জব্দ করা হয়। পরে ড্রাম খুলে কাঠের গুঁড়ার মধ্যে লুকিয়ে রাখা ২৮২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামী নুর আলম জিজ্ঞাসাবাদে পুলিশকে জানায়, অভিনব কায়দায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে রংপুর থেকে অল্প দামে ফেনসিডিল ক্রয় করে গাজীপুরে বেশি দামে তার পরিচিত কয়েকজনের মাধ্যমে বিক্রি করে থাকে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এ ব্যাপারে বাসন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তিনি বলেন, জব্দকৃত ফেনসিডিলের মূল্য অনুমান ৮ লাখ ৮৬ হাজার টাকা।

পুলিশ ২৮২ বোতল ফেন্সিডিল ছাড়াও একটি সিম্ফনি মোবাইল ফোন এবং রেইনবো এক্সপ্রেস পার্সেল সার্ভিস লিমিটেড’র বুকিং রশিদ জব্দ করেছে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০১ পূর্বাহ্ণ
  • ১২:১৩ অপরাহ্ণ
  • ১৬:২৫ অপরাহ্ণ
  • ১৮:০৯ অপরাহ্ণ
  • ১৯:২২ অপরাহ্ণ
  • ৬:১২ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102