1. admin@sangbadbangladesh.com : admin :
  2. jamal@sangbadbangladesh.com : Jamal :
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কাশিমপুরে প্রবাসী সাইফুলের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন গাজীপুরে নাশকতা প্রতিরোধে জিএমপির অভিযান, গ্রেপ্তার ৮০ শ্রমিক অসন্তোষে মাঠপর্যায়ে পুলিশ সদস্যদের খোঁজ নিলেন জিএমপি কমিশনার কাশিমপুরে দীর্ঘদিনের প্রত্যাশিত সড়ক উন্নয়নকাজের উদ্বোধন করলেন গাজীপুর মহানগর প্রশাসক শওকত হোসেন সরকার নলতা ইউপি নির্বাচনে জনসমর্থনে এগিয়ে চেয়ারম্যান আজিজুর রহমান পাড়–রাজু আহম্মেদ জাকির কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে তানিশার অভিযোগ, নেপথ্যে হানিট্র্যাপের আশঙ্কা স্থানীয়দের ঢাকার পল্লবী থানা এলাকা থেকে স্ত্রীর টাকা ও স্বর্নালঙ্কর নিয়ে উধাও প্রতারক সোহাগ  কাশিমপুরে উদ্বোধনের এক দিন পর জিয়া মঞ্চের কার্যালয় ভাঙচুর, থানার হস্তক্ষেপ কামনা। ভেদেরগঞ্জে ইউএনও আবুবকর সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ, এক মাস ধরে সাত ভূমি অফিসে মিউটেশন কার্যকর বন্ধ! কাশিমপুরে টেস্ট পরীক্ষার হল থেকে এতিম ছাত্রীকে বের করে দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে।

আদালতে দাঁড়িয়ে নিজেকে করোনা রোগী দাবি সাহেদের

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০
  • ২৬৫ বার পড়া হয়েছে

করোনার নমুনা পরীক্ষায় জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার রিজেন্ট হাসপাতালের মালিক মোহাম্মদ সাহেদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

গোয়েন্দা পুলিশের (ডিবি)আবেদনের শুনানি করে বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ জসীম এই রিমান্ড মঞ্জুর করেন।

আদালতের অনুমতি নিয়ে বক্তব্য দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন সাহেদ। তিনি বলেন, ‘আমার বাবা করোনায় মারা গেছেন।

আমি নিজেও করোনায় আক্রান্ত। ’

রাষ্ট্রপক্ষের আইনজীবী আবু আবদুল্লাহ সাংবাদিকদের বলেন, ‘আদালতে মো. সাহেদ বলেছেন যে, তিনি নিজেই করোনা রোগী। ’

জামিন মঞ্জুর হয়নি জানিয়ে সাহেদ ও মাসুদ পারভেজের আইনজীবী নাজমুল হোসেন সাংবাদিকদের বলেন, ‘আসামি অসুস্থ ও তারা বাংলাদেশের স্থায়ী নাগরিক তাই তারা পালিয়ে যাবে না। তাছাড়া তাদের বিরুদ্ধে মামলা তদন্তাধীন। এসব উল্লেখ করে আমরা রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেছিলাম। ’

অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী আবু আবদুল্লাহ বলেন, ‘অভিযুক্তরা করোনাভাইরাসের ভুয়া রিপোর্ট দিয়ে রাষ্ট্রের ক্ষতি করেছেন। এমনকি বিদেশ থেকেও এজন্য অনেককে ফেরত আসতে হয়েছে। তাই তদন্তের স্বার্থে রিমান্ডের আবেদন মঞ্জুরের অনুরোধ করেছেন তারা। ’

এর আগে মো সাহেদ ও মাসুদ পারভেজকে হাতকড়া পরিয়ে ও কোমরে দড়ি দিয়ে বেঁধে সকালে ডিবি কার্যালয় থেকে আদালতে নেওয়া হয়।

এসময় তাদের মাথায় হেলমেট ও গায়ে বুলেট প্রুফ জ্যাকেট ছিলো।

বুধবার ভোর সাড়ে ৫টা ১০ মিনিটে সাতক্ষীরার দেবহাটা সীমান্তবর্তী কোমরপুর গ্রামের ইছামতি নদীর তীর থেকে একটি গুলিভর্তি পিস্তলসহ সাহেদকে গ্রেপ্তার করে র‌্যাব-৬ এর সাতক্ষীরা কোম্পানি।

বিতর্কিত ব্যবসায়ী সাহেদ সাতক্ষীরারই ছেলে। করোনার নমুনা পরীক্ষায় জালিয়াতির অভিযোগে গত ৬ ও ৭ জুলাই উত্তরার রিজেন্ট হাসপাতাল এবং রিজেন্ট গ্রুপের প্রধান দপ্তরে র‌্যাবের অভিযানের পর থেকে তিনি লাপাত্তা ছিলেন। তার বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে অনেকগুলো মামলা রয়েছে।

এর আগে মঙ্গলবার গাজীপুর থেকে মাসুদ পারভেজকে গ্রেপ্তার করেছিলো র‍্যাব। আদালত আজ তাকেও ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 SangbadBangladesh :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।