বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের তৎপরতায় ডাকাতি হওয়া ট্রাকসহ ১৯টি গরু উদ্ধার দুবাই আন্তর্জাতিক উদ্ভাবনী মেলায় বাংলাদেশের তিন শিক্ষার্থীর স্বর্ণপদক অর্জন গাজীপুরের উন্নয়ন ও সৌন্দর্য বৃদ্ধিতে আরেকটি কার্যকর দিন ঈদ যাত্রা নিরাপদ করতে বাস মালিক ও শ্রমিক নেতাদের সাথে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মতবিনিময় সভা আইজিপির সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন ইলেকশন অবজারভেশন মিশন প্রতিনিধিদলের সাক্ষাৎ আশুলিয়ার নবীনগর থেকে সুইচগিয়ারসহ ছিনতাইকারী নাঈম গ্রেফতার গাজীপুর প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার ৯টি সড়ক, ১টি ড্রেন ও প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণ কাজ উদ্বোধন। রামগঞ্জে ঈদের কেনাকাটায় এসে ওয়াল ধসে কলেজ ছাত্র নিহত, আহত ৫ রাসিকের প্রশাসক পদে আলোচনায় সাবেক মেয়র বুলবুল মিথ্যা মামলা ও অপপ্রচারের প্রতিবাদে রাজশাহী বিভাগজুড়ে প্রতিবাদ সভার ঘোষণা

ঢাকাস্থ আমতলী উপজেলা কল্যাণ সমিতির উদ্যোগে বিশিষ্ট আইনজীবি গাজী তৌহিদুল ইসলামকে সংবর্ধনা

দুমকী উপজেলা( পটুয়াখালী) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ২০৬ বার পড়া হয়েছে

দুমকী উপজেলা( পটুয়াখালী) প্রতিনিধি:

ঢাকাস্থ বরগুনা জেলার আমতলী উপজেলা কল্যাণ সমিতির সহ-সভাপতি, জাতীয়তাবাদী আইনজীবি সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব, বিশিষ্ট আইনজীবি এ্যাড. গাজী তৌহিদুল ইসলামকে আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতি মনোনীত করায় ঢাকাস্থ আমতলী উপজেলা কল্যান সমিতির পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

১ নভেম্বর রাত ৮টায় সুপ্রীমকোর্ট কেন্টিনে এ সংবর্ধনা প্রদান করা হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সভা শুরু করা হয়। ঢাকাস্থ আমতলী উপজেলা কল্যাণ সমিতির সভাপত্বি মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও মোঃ আবু হানিফের সঞ্চালনায় সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা ও সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মাইনুদ্দিন মোহন। অতিথি হিসেবে বক্তব্য রাখেন “দৈনিক স্টার নিউজ” পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর প্রেস সেক্রেটারী মোঃ মাহফুজুর রহমান সবুজ, এ্যাডভোকেট মোঃ কবির হোসেন,মোঃ মুকিত খান জুয়েল, মোঃ রুহুল মাস্টার, হামিদুর রহমান টিপু, মোঃ মাহবুবুল আলম, মোঃ ফিরোজ তালুকদার, মোঃ দিপু, মেহেদী হাসান, শহিদুল ইসলাম, মিথিলা সুলতানা, আরিফুল ইসলাম, সজিব তালুকদার, জাকারিয়া প্রমুখ। সভায় আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতি বিশিষ্ট আইনজীবি এ্যাড. গাজী তৌহিদুল ইসলামকে সমিতির পক্ষ থেকে ক্রেস্ট ও ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। সভায় বক্তারা দলমত নির্বিশেষে বিশিষ্ট আইনজীবি এ্যাড. গাজী তৌহিদুল ইসলামকে আগামী সংসদ নির্বাচনে (বরগুনা- আমতলী-তালতলী) আসনে সংসদ সদস্য পদে মনোনয়ন দেওয়ার জোর দাবি জানান।।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০১ পূর্বাহ্ণ
  • ১২:১৩ অপরাহ্ণ
  • ১৬:২৫ অপরাহ্ণ
  • ১৮:০৯ অপরাহ্ণ
  • ১৯:২২ অপরাহ্ণ
  • ৬:১২ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102