বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম :
দুবাই আন্তর্জাতিক উদ্ভাবনী মেলায় বাংলাদেশের তিন শিক্ষার্থীর স্বর্ণপদক অর্জন গাজীপুরের উন্নয়ন ও সৌন্দর্য বৃদ্ধিতে আরেকটি কার্যকর দিন ঈদ যাত্রা নিরাপদ করতে বাস মালিক ও শ্রমিক নেতাদের সাথে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মতবিনিময় সভা আইজিপির সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন ইলেকশন অবজারভেশন মিশন প্রতিনিধিদলের সাক্ষাৎ আশুলিয়ার নবীনগর থেকে সুইচগিয়ারসহ ছিনতাইকারী নাঈম গ্রেফতার গাজীপুর প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার ৯টি সড়ক, ১টি ড্রেন ও প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণ কাজ উদ্বোধন। রামগঞ্জে ঈদের কেনাকাটায় এসে ওয়াল ধসে কলেজ ছাত্র নিহত, আহত ৫ রাসিকের প্রশাসক পদে আলোচনায় সাবেক মেয়র বুলবুল মিথ্যা মামলা ও অপপ্রচারের প্রতিবাদে রাজশাহী বিভাগজুড়ে প্রতিবাদ সভার ঘোষণা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার নতুন ভবনের নির্মাণ কাজের শুভ উদ্বোধন।

 পেশাদার ছিনতাইকারী চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে  পুলিশ।

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি

মিরপুর থেকে পেশাদার ছিনতাইকারী চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ।

রাজধানীর মিরপুর-১১ বাসস্ট্যান্ড এলাকা থেকে পেশাদার ছিনতাইকারী চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির পল্লবী থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ শুভ ওরফে সোলায়মান (২৯) ও ২। মোঃ রুবেল (৩২)।

রবিবার (০৫ জানুয়ারি ২০২৫ খ্রি.) রাত ১২:৩০ ঘটিকায় মিরপুর-১১ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

পল্লবী থানা সূত্রে জানা যায়, জনৈক মোঃ বদরুদ্দোজা গত ২০ ডিসেম্বর ২০২৪ খ্রি. তারিখ আনুমানিক সন্ধ্যা ০৬:৩০ ঘটিকায় মিরপুর-১১ এর ইসলামিয়া হাসপাতালে চিকিৎসা গ্রহণ শেষে ইসলামি ফার্মার সামনে পৌঁছালে কয়েকজন দুষ্কৃতকারী তার নিকট থেকে একটি স্মার্ট ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় স্থানীয় লোকজনের সহায়তায় তিনি দুইজনকে আটক করে থানায় নিয়ে আসেন। উক্ত ঘটনায় বাদী মোঃ বদরুদ্দোজার অভিযোগের ভিত্তিতে পল্লবী থানায় একটি মামলা রুজু করা হয়।

থানা সূত্রে আরো জানায়, মামলাটি তদন্তকালে গোয়েন্দা তথ্য বিশ্লেষণ এবং প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মামলার ঘটনার সাথে জড়িত শুভ ওরফে সোলায়মান ও মোঃ রুবেলকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা পেশাদার ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তারা উল্লিখিত মামলার ঘটনার সাথে তাদের সংশ্লিষ্টতার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। উল্লেখ্য, গ্রেফতারকৃত মোঃ শুভ ওরফে সোলায়মান ও মোঃ রুবেলের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, দস্যুতা, মাদকসহ একাধিক মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০১ পূর্বাহ্ণ
  • ১২:১৩ অপরাহ্ণ
  • ১৬:২৫ অপরাহ্ণ
  • ১৮:০৯ অপরাহ্ণ
  • ১৯:২২ অপরাহ্ণ
  • ৬:১২ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102