মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরের উন্নয়ন ও সৌন্দর্য বৃদ্ধিতে আরেকটি কার্যকর দিন ঈদ যাত্রা নিরাপদ করতে বাস মালিক ও শ্রমিক নেতাদের সাথে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মতবিনিময় সভা আইজিপির সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন ইলেকশন অবজারভেশন মিশন প্রতিনিধিদলের সাক্ষাৎ আশুলিয়ার নবীনগর থেকে সুইচগিয়ারসহ ছিনতাইকারী নাঈম গ্রেফতার গাজীপুর প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার ৯টি সড়ক, ১টি ড্রেন ও প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণ কাজ উদ্বোধন। রামগঞ্জে ঈদের কেনাকাটায় এসে ওয়াল ধসে কলেজ ছাত্র নিহত, আহত ৫ রাসিকের প্রশাসক পদে আলোচনায় সাবেক মেয়র বুলবুল মিথ্যা মামলা ও অপপ্রচারের প্রতিবাদে রাজশাহী বিভাগজুড়ে প্রতিবাদ সভার ঘোষণা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার নতুন ভবনের নির্মাণ কাজের শুভ উদ্বোধন। কাশিমপুরে ১১ হাজার পরিবারের  স্মারকলিপি গাজীপুর মহানগর প্রশাসকের কাছে।

বাংলাদেশ পুলিশের ডিআইজি (অবসরপ্রাপ্ত) বীর মুক্তিযোদ্ধা কাজী আনোয়ার হোসন। ৭৮ বয়েসে মৃত্যু বরণ করেন 

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি

বাংলাদেশ পুলিশের ডিআইজি (অবসরপ্রাপ্ত) বীর মুক্তিযোদ্ধা কাজী আনোয়ার হোসেন ২৩ অক্টোবর ২০২৫ তারিখ বেলা সাড়ে বারোটায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর

তিনি স্ত্রী, এক পুত্র ও তিন মেয়েসহ বহু আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর প্রথম কন্যার স্বামী মোঃ দেলোয়ার হোসেন মিঞা হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি হিসেবে কর্মরত আছেন।

মরহুমের জানাজা শুক্রবার (২৪ অক্টোবর ২০২৫) বাদ জুমা রাজারবাগ পুলিশ লাইনসে এসআই শিরু মিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জানাজায় ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগণ, পুলিশ কর্মকর্তা ও সদস্যগণ এবং মরহুমের সহকর্মী ও আত্মীয়-স্বজন অংশগ্রহণ করেন।

জানাজা শেষে মরহুমকে অফিসিয়াল ফিউনারেল প্রদান করা হয়।

মরহুম কাজী আনোয়ার হোসেন ১৯৭৪ সালে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি সিরাজগঞ্জ, বগুড়া, ফেনী, হবিগঞ্জ, ভোলা, খাগড়াছড়ি পার্বত্য জেলা ও নোয়াখালী জেলায় পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। পুলিশ সুপার পদে তিনি সিআইডিতে এবং কমান্ড্যান্ট, আরআরএফ, খুলনা হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০০৪ সালের ২৯ জুন পুলিশ হেডকোয়ার্টার্স হতে অবসর গ্রহণ করেন। কর্মজীবনে তিনি সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের সাথে দায়িত্ব পালন করেছেন

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০১ পূর্বাহ্ণ
  • ১২:১৩ অপরাহ্ণ
  • ১৬:২৫ অপরাহ্ণ
  • ১৮:০৯ অপরাহ্ণ
  • ১৯:২২ অপরাহ্ণ
  • ৬:১২ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102