1. admin@sangbadbangladesh.com : admin :
  2. jamal@sangbadbangladesh.com : Jamal :
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ১০ জুন ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরের কাশিমপুরে অপহরণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা আটক ‎কাশিমপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্ত পলাতক। ‎ কাশিমপুর থানার বিভিন্ন চেকপোস্টে পুলিশ অনুপস্থিতির অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ ‎কাশিমপুরে সরকারি খাস জমি ও পুকুর দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ, এলাকাবাসীর ক্ষোভ। ‎ প্রশংসনীয় অবদান ও কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ ১৫ পুলিশ সদস্য পুরস্কৃত গাজীপুরে ৫২ বোতল বিদেশি মদসহ ৩ জন গ্রেফতার দুর্ঘটনার পরও থামেনি উশৃঙ্খলতা : তুরাগে হাতে মদের বোতল নিয়ে নাচানাচি। কাশিমপুর ৪ নং ওয়ার্ডে জনপ্রিয়তার শীর্ষে হাজী মো. মোস্তফা মিয়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে বাংলাদেশ পুলিশের শ্রদ্ধা নিবেদন নৌ পুলিশের তৎপরতায় দৌলতদিয়া ফেরিঘাটে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন অর্ধশতাধিক যাত্রী

‎কাশিমপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্ত পলাতক। ‎

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি

‎গাজীপুর মহানগরের কাশিমপুর এলাকায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে জুবায়ের হোসেন নামের এক যুবকের বিরুদ্ধে।

‎সোমবার (৮ জুন) দুপুরে মহানগরের কাশিমপুর ১ নম্বর ওয়ার্ডের উত্তর পানিশাইল মুন্সিবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে শিশুটি বাড়ির পাশে খেলাধুলা করছিল। এ সময় অভিযুক্ত জুবায়ের হোসেন তাকে তাদের ভাড়াকৃত বাসায় ডেকে নিয়ে যান। পরে একটি কক্ষে নিয়ে দরজা বন্ধ করে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে।

‎ঘটনার পর শিশুটি কান্নাকাটি করতে করতে নিজ বাসায় ফিরে আসে। তার মা বিষয়টি জানতে চাইলে শিশুটি পরিবারের সদস্যদের কাছে ঘটনার বর্ণনা দেয়। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা কাশিমপুর থানা পুলিশকে খবর দেন।

‎পুলিশ আসার খবর পেয়ে অভিযুক্ত জুবায়ের হোসেন তার ভাড়াকৃত বাসা থেকে পালিয়ে যান বলে জানা গেছে। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে ভুক্তভোগী শিশুটিকে নিজেদের হেফাজতে নেয়।

‎এ ঘটনায় অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

‎এ বিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মোল্লা মো. খালিদ হোসেন জানান, অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। ভুক্তভোগী শিশুকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ডিএনএ পরীক্ষার রিপোর্টসহ তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 SangbadBangladesh :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।