1. admin@sangbadbangladesh.com : admin :
  2. jamal@sangbadbangladesh.com : Jamal :
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম :
কাউসারকে ঘিরে অর্থ লেনদেনের অভিযোগ, বদলি ও প্রভাব বিস্তার নিয়ে নানা প্রশ্ন আশুলিয়ায় বিএনপি’র চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের হামলায় শ্রমিক আহত সাইবার অপরাধ মোকাবেলায় পুলিশ সদস্যদের দক্ষতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি কাশিমপুর আশ্রয়ন প্রকল্পে ঘর বিতরণে অনিয়মের অভিযোগ, তৎকালীন ইউএনওর ভূমিকা নিয়ে প্রশ্ন মানিকগঞ্জ সদর ট্রাফিক অফিসের বার্ষিক পরিদর্শনে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এম. এ. জলিল গাজীপুরে ‘নো হর্ন’ সচেতনতামূলক সভা ও বর্ণাঢ্য মোটরসাইকেল র‍্যালি আড়ানী পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থিতা ঘোষণা করলেন বিএনপি নেতা মোস্তাক আহমেদ বিল্টু জিএমপিতে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের আউটলেট প্যাথলজি ল্যাবের উদ্বোধন ২৪ বছর পর অন্ধের টেকে জ্বলল বিদ্যুতের আলো, আলোকিত ৪৭ পরিবার। সাভারের আশুলিয়ায় পাওনাদারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

বিকেএসপিতে তিন দিনব্যাপী স্পোর্টস মেডিসিন ও বেসিক লাইফ সাপোর্ট প্রশিক্ষণের সমাপনী

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৪৮৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-এর ক্রীড়াবিজ্ঞান বিভাগের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী ‘স্পোর্টস, এক্সারসাইজ মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন উইথ বেসিক লাইফ সাপোর্ট ট্রেনিং’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান বুধবার বিকেএসপিতে অনুষ্ঠিত হয়েছে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইফ উল্লাহ। তিনি প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারী অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন এবং প্রশিক্ষণার্থীদের পাশাপাশি আয়োজকদের আন্তরিক অভিনন্দন জানান।

এ সময় বিকেএসপির পরিচালক (প্রশাসন ও অর্থ) ড. লুৎফর রহমান এবং প্রশিক্ষণ কর্মসূচির অর্গানাইজিং সেক্রেটারি আবু তারেকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইফ উল্লাহ বলেন, বর্তমান সময়ে খেলোয়াড়দের সর্বোচ্চ পারফরম্যান্স নিশ্চিত করতে ক্রীড়া চিকিৎসা, পুনর্বাসন এবং জরুরি স্বাস্থ্যসেবার গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মাঠ পর্যায়ে দুর্ঘটনা বা আকস্মিক শারীরিক জটিলতা মোকাবিলায় বেসিক লাইফ সাপোর্ট (বিএলএস) বিষয়ক জ্ঞান ও দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, এ ধরনের প্রশিক্ষণ ক্রীড়াবিদ, প্রশিক্ষক, ফিজিওথেরাপিস্ট এবং ক্রীড়া-সংশ্লিষ্ট পেশাজীবীদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিন দিনব্যাপী এ প্রশিক্ষণে ক্রীড়া চিকিৎসা, খেলোয়াড়দের আঘাত প্রতিরোধ, পুনর্বাসন ব্যবস্থাপনা এবং বেসিক লাইফ সাপোর্টের বিভিন্ন বিষয়ের ওপর বিশেষজ্ঞরা তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করেন।

প্রশিক্ষণ কর্মসূচিতে ঢাকা বিকেএসপি ও দেশের বিভিন্ন আঞ্চলিক বিকেএসপিসহ মোট ১৬টি প্রতিষ্ঠানের ১০০ জন প্রতিনিধি (ডেলিগেট) অংশগ্রহণ করেন।

সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা প্রশিক্ষণের বিষয়বস্তু ও আয়োজন নিয়ে সন্তোষ প্রকাশ করেন। ক্রীড়াক্ষেত্রে এ ধরনের প্রশিক্ষণের গুরুত্ব এবং অংশগ্রহণকারীদের ব্যাপক আগ্রহের বিষয়টি বিবেচনায় নিয়ে ভবিষ্যতে এ ধরনের কর্মসূচির পরিধি ও সময়সীমা আরও বৃদ্ধি করার প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

প্রশিক্ষণ কর্মসূচিটি আয়োজন করে বিকেএসপির জনসংযোগ বিভাগ এবং ক্রীড়াবিজ্ঞান বিভাগ।

— জনসংযোগ বিভাগ, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 SangbadBangladesh :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।