1. admin@sangbadbangladesh.com : admin :
  2. jamal@sangbadbangladesh.com : Jamal :
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
কাশিমপুরে সাংবাদিকের ওপর হামলা: এক মাসেও উদ্ধার হয়নি সিসি ফুটেজ, গ্রেপ্তার হয়নি আসামি রাস্তা থেকে ছেলে মেয়েকে অপহরণ করে চাঁদা দাবি : প্রধান আসামি নাহিদ গ্রেফতার সিটি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৬৫ সদস্য বিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন, সভাপতি নাঈম সম্পাদক লিংকন গাজীপুরে পুলিশের গাফিলতিতে পালালো ৩২ মামলার দুর্ধর্ষ আসামি জিএমপির এলআইসি শাখার তৎপরতায় উদ্ধার ৫৪ হারানো মোবাইল ফোন, মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হলো ‎গাজীপুরে সুবিধাবঞ্চিত কিশোর-কিশোরীদের কর্মসংস্থান সৃষ্টিতে শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে ইউসেপ বাংলাদেশের কর্মশালা। ‎ ‎কাশিমপুরে সরকারি খাস জমি দখলের অভিযোগ, বাধা দিতে গিয়ে হুমকির মুখে ভূমি কর্মকর্তা ‎ বাকেরগঞ্জে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়! তবুও বহাল তবিয়তে কাশিমপুরে প্যাকেজিং কারখানায় কর্মরত অবস্থায় শ্রমিকের মৃত্যু, বিক্ষোভে উত্তেজনা ইজতেমা ময়দানে ধর্মভিত্তিক বিশৃঙ্খলার নেপথ্যে বিপিসি চেয়ারম্যান!

কাশিমপুরে ড্রিমল্যান্ড গেস্ট হাউসে পুলিশের অভিযান, ১৬ জন আটক

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ১৮১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
গাজীপুরের কাশিমপুরে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ পরিচালনার অভিযোগে ড্রিমল্যান্ড গেস্ট হাউসে অভিযান চালিয়ে ১১ জন নারী ও ৫ জন পুরুষসহ মোট ১৬ জনকে আটক করেছে কাশিমপুর থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে কাশিমপুরের ১ নম্বর ওয়ার্ডে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের জিরানি বাজার এলাকায় বেঙ্গল ফ্যাক্টরির উত্তর পাশে অবস্থিত ড্রিমল্যান্ড গেস্ট হাউসে এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (কোনাবাড়ী জোন) আবু নাসের মোহাম্মদ আলামিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই গেস্ট হাউসে অসামাজিক ও অবৈধ কার্যকলাপ চলছিল। এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ১১ জন নারী ও ৫ জন পুরুষকে আটক করা হয়।
এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (কোনাবাড়ী জোন) আবু নাসের মোহাম্মদ আলামিন বলেন, “ড্রিমল্যান্ড গেস্ট হাউসে দীর্ঘদিন ধরে নারী যৌনকর্মীদের মাধ্যমে অবৈধ কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১১ জন নারী ও ৫ জন পুরুষসহ মোট ১৬ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 SangbadBangladesh :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।