1. admin@sangbadbangladesh.com : admin :
  2. jamal@sangbadbangladesh.com : Jamal :
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে নারী ব্যবসায়ীর দোকানে হামলা, মারধর ও শ্লীলতাহানির অভিযোগ বিকেএসপিতে তিনদিন ব্যাপি কর্মশালার সফল সমাপ্তি বাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে তরুণ আইনজীবী এ. পি. পি. আল আমিন হোসেন কাশিমপুরে ড্রিমল্যান্ড গেস্ট হাউসে পুলিশের অভিযান, ১৬ জন আটক বিকেএসপিতে তিন দিনব্যাপী স্পোর্টস মেডিসিন ও বেসিক লাইফ সাপোর্ট প্রশিক্ষণের সমাপনী সাতক্ষীরার কালীগঞ্জে বিদ্যুৎ এর ভেলকিবাজিতে অতিষ্ঠ জনজীবন- মানববন্ধনেও হয়নি প্রতিকার   গাজীপুরের কাশিমপুরে জোরপূর্বক ভূমি জবরদখল চেষ্টার কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে রেশনের চাল বিক্রির অভিযোগ, ৪০ বস্তা চাল জব্দ; প্রশ্নের মুখে সিনিয়র জেল সুপার বিকেএসপিতে “স্পোর্টস, এক্সারসাইজ মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন উইথ বেসিক লাইফ সাপোর্ট ট্রেনিং-২০২৬” শীর্ষক তিন দিনব্যাপী সেমিনারের উদ্বোধন গাজীপুরে নিম্নমানের সামগ্রী দিয়ে আঞ্চলিক সড়ক নির্মাণের অভিযোগ, তথ্যফলক না থাকায় প্রশ্ন এলাকাবাসীর

গাজীপুরে নারী ব্যবসায়ীর দোকানে হামলা, মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

লাবনী আক্তার নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

লাবনী আক্তার নিজস্ব প্রতিনিধি

গাজীপুরের কাশিমপুরে বাকির টাকা চাওয়াকে কেন্দ্র করে এক নারী ব্যবসায়ীকে মারধর, শ্লীলতাহানি, নগদ টাকা ও স্বর্ণের চেইন নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে কাশিমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।

ভুক্তভোগী তিথিলা আক্তারের অভিযোগ, কাশিমপুর থানার বারেন্ডা মোল্লা মার্কেট এলাকার আনছার আলী মার্কেটে তার ও তার স্বামীর পরিচালিত “কাইনাথ কাপড় ও কসমেটিক্স” নামে একটি দোকান রয়েছে। প্রায় সাত থেকে আট মাস আগে পরিচিত আকলিমা আক্তার তার দোকান থেকে প্রায় ৮ হাজার টাকার মালামাল বাকিতে ক্রয় করেন। পরে সেই টাকা চাইলে বিভিন্ন সময় ভয়ভীতি ও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

লিখিত অভিযোগে অভিযুক্ত করা হয়েছে আকলিমা আক্তার (৩৮), তার স্বামী নূর মোহাম্মদ (৪৮) এবং ছেলে রিফাত হোসেন (২৩)-কে। এছাড়া তাদের সহযোগী অজ্ঞাতনামা ৪ থেকে ৫ জনকেও অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, গত ২০ জুন রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে দোকানে প্রবেশ করে গালিগালাজ ও হামলা চালায়। এ সময় তিথিলা আক্তার ও তার স্বামীকে মারধর করে আহত করা হয়। অভিযোগে আরও বলা হয়েছে, দোকানের ক্যাশবক্স থেকে ১২ হাজার ৭০০ টাকা এবং তিথিলা আক্তারের গলায় থাকা প্রায় ১ লাখ ৫৪ হাজার টাকা মূল্যের স্বর্ণের চেইন নিয়ে যায়।

ভুক্তভোগীর দাবি, রিফাত হোসেন তার জামাকাপড় টানাহেঁচড়া করে শ্লীলতাহানি ঘটান এবং নূর মোহাম্মদ ওড়না দিয়ে গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
পরে আহত অবস্থায় তিথিলা আক্তারকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে তিনি কাশিমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয় কাশিমপুর থানা পুলিশ জানায়, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 SangbadBangladesh :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।