1. admin@sangbadbangladesh.com : admin :
  2. jamal@sangbadbangladesh.com : Jamal :
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে পুলিশের গাফিলতিতে পালালো ৩২ মামলার দুর্ধর্ষ আসামি জিএমপির এলআইসি শাখার তৎপরতায় উদ্ধার ৫৪ হারানো মোবাইল ফোন, মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হলো ‎গাজীপুরে সুবিধাবঞ্চিত কিশোর-কিশোরীদের কর্মসংস্থান সৃষ্টিতে শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে ইউসেপ বাংলাদেশের কর্মশালা। ‎ ‎কাশিমপুরে সরকারি খাস জমি দখলের অভিযোগ, বাধা দিতে গিয়ে হুমকির মুখে ভূমি কর্মকর্তা ‎ বাকেরগঞ্জে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়! তবুও বহাল তবিয়তে কাশিমপুরে প্যাকেজিং কারখানায় কর্মরত অবস্থায় শ্রমিকের মৃত্যু, বিক্ষোভে উত্তেজনা ইজতেমা ময়দানে ধর্মভিত্তিক বিশৃঙ্খলার নেপথ্যে বিপিসি চেয়ারম্যান! কাশিমপুরে পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত করে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন ‎যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন গাজীপুরের জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া কাশিমপুরে ছাত্রলীগের  বিরুদ্ধে সক্রিয় থাকার অভিযোগ, চোর ছিনিয়ে নেওয়া, ও মাদক ব্যবসার অভিযোগে।

‎কাশিমপুরে সরকারি খাস জমি দখলের অভিযোগ, বাধা দিতে গিয়ে হুমকির মুখে ভূমি কর্মকর্তা ‎

গাজীপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

গাজীপুর প্রতিনিধি:

‎গাজীপুরের কাশিমপুর ৩ নং ওয়ার্ড গোবিন্দা বাড়ি কেন্দ্রীয় জামে মসজিদের পশ্চিম পাশে এলাকায় সরকারি খাস জমি দখল করে বাউন্ডারি ওয়াল নির্মাণের অভিযোগ উঠেছে।

‎এ ঘটনায় দায়িত্ব পালন করার সময়  হুমকি ও ভয়ভীতির শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন কাশিমপুর ভূমি অফিসের ভারপ্রাপ্ত ভূমি সহকারী কর্মকর্তা মো. ওয়াজেদ আলী খান।

‎এ বিষয়ে কাশিমপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

‎অভিযোগে উল্লেখ করা হয়, কাশিমপুর থানার গোবিন্দবাড়ী মৌজার এসএ ১ নম্বর খতিয়ানভুক্ত সরকারি খাস জমির প্রায় ৫ শতাংশ অবৈধভাবে দখল করে সেখানে বাউন্ডারি ওয়াল নির্মাণ করছেন গোবিন্দবাড়ী এলাকার বাসিন্দা মো. নজরুল ইসলাম ও তার সহযোগীরা। এর আগে তাদের নির্মাণকাজ বন্ধ করতে বলা হলেও তারা তা অমান্য করে কাজ চালিয়ে যান।

‎ভূমি সহকারী কর্মকর্তা দাবি করেন, সরকার আশ্রয়ণ প্রকল্পের আওতায় ওই এলাকায় ভূমিহীন ও গৃহহীন ৮টি পরিবারকে জমিসহ দ্বিকক্ষবিশিষ্ট সেমিপাকা ঘর প্রদান করেছে। অভিযুক্তরা ওই প্রকল্পের জমি দখল এবং উপকারভোগী পরিবারগুলোকে উচ্ছেদের উদ্দেশ্যে বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসছেন।

‎অভিযোগ অনুযায়ী, গত ৩০ জুন ২০২৬ সকাল প্রায় ১০টার দিকে তিনি অফিসের সহকর্মীদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে বাউন্ডারি ওয়াল নির্মাণকাজ দেখতে পান। নির্মাণকাজে বাধা দিলে অভিযুক্তরা তাদের অকথ্য ভাষায় গালিগালাজ, মারমুখী আচরণ এবং প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

‎পরে বিষয়টি সহকারী কমিশনার (ভূমি), টঙ্গী রাজস্ব সার্কেলের সঙ্গে আলোচনা করলে তার মৌখিক নির্দেশে কাশিমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

‎এ বিষয়ে কাশিমপুর থানার পুলিশ অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানায়, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 SangbadBangladesh :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।