1. admin@sangbadbangladesh.com : admin :
  2. jamal@sangbadbangladesh.com : Jamal :
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ০১মে ২০২৬ থেকে শুরু হওয়া সারাদেশে চলমান বিশেষ অভিযানের অস্ত্র উদ্ধার সংক্রান্ত আপডেট পটুয়াখালী বজ্রপাতে গাড়িচালকের মৃত্যু সাতক্ষীরার তারালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর আর নেই  ন্যাচারাল হেলথ সেন্টারের ডাক্তারকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ কাশিমপুর ভূমি অফিসে ভোগান্তিতে জমির মালিক, জনবল সংকটে হিমশিম কর্মকর্তারা কাশিমপুরে লতিফপুর মণ্ডল নগর ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মণ্ডল নগর কিংস কাশিমপুরে সাংবাদিকের ওপর হামলা: এক মাসেও উদ্ধার হয়নি সিসি ফুটেজ, গ্রেপ্তার হয়নি আসামি রাস্তা থেকে ছেলে মেয়েকে অপহরণ করে চাঁদা দাবি : প্রধান আসামি নাহিদ গ্রেফতার সিটি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৬৫ সদস্য বিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন, সভাপতি নাঈম সম্পাদক লিংকন

ময়মনসিংহ রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি

আজ মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬ খ্রি.) সকাল ১০:৩০ ঘটিকায় রেঞ্জ ডিআইজির কার্যালয়, ময়মনসিংহের সম্মেলন কক্ষে ময়মনসিংহ রেঞ্জাধীন সকল জেলা ও ইউনিট প্রধানদের অংশগ্রহণে জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা মহোদয়।

সভাপতির বক্তব্যে ডিআইজি মহোদয় রেঞ্জের ক্রাইম এগেন্সট প্রপার্টি, মাদকবিরোধী অভিযান জোরদার, সাইবার স্পেসে অনলাইন জুয়া ও অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ, গ্রেফতারি পরোয়ানা তামিল, অবৈধ অস্ত্র উদ্ধার এবং গুরুত্বপূর্ণ মামলার সুষ্ঠু তদন্তের ওপর বিশেষ গুরুত্বারোপ করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা প্রদান করেন। সার্কেল অফিসারদের থানাগুলোতে আগত সেবা প্রার্থীদের সমস্যা সমাধানের পাশাপাশি সুন্দর ব্যবহারের মাধ্যমে পুলিশকে জনগণের আস্থার জায়গা হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে মর্মে নির্দেশনা দেন। ট্রাফিক ব্যবস্থাপনার ক্ষেত্রে থানা পুলিশ ও ট্রাফিক পুলিশ পারস্পরিক সমন্বয় করে দায়িত্ব পালন করবে। দেশের অর্থনৈতিক এবং গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যহত রাখতে প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে দেশের স্বার্থে সকলকে সম্মিলিতভাবে কাজ করার নির্দেশ দেন।

এসময় অভিন্ন মানদন্ডের আলোকে জুলাই/২০২৬ মাসের আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা বিধানসহ উত্তম কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে: শ্রেষ্ঠ জেলা হিসেবে পুলিশ সুপার, শেরপুর, জনাব এ কে এম জহিরুল ইসলাম; শ্রেষ্ঠ সার্কেল হিসেবে দূর্গাপুর সার্কেল, নেত্রকোণা, অতিরিক্ত পুলিশ সুপার, জনাব সাব্বির হাসান; শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ – জনাব খন্দকার শাকের আহমেদ ,পুলিশ পরিদর্শক (নিঃ), অফিসার ইনচার্জ, দূর্গাপুর থানা,নেত্রকোণা; শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত)- জনাব রাজন চন্দ্র পাল, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ; শ্রেষ্ঠ এসআই- জনাব খায়রুজ্জামান, এসআই (নিঃ), জামালপুর সদর থানা, জামালপুর; শ্রেষ্ঠ এএসআই – জনাব মো: তানিমুল ইসলাম, এএসআই (নিঃ), ফুলপুর থানা, ময়মনসিংহ কে পুরস্কার প্রদান করেন। এছাড়াও জনাব রিপন চন্দ্র সরকার, এসআই(নি:), কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ; জনাব দীপক চন্দ্র পাল, এসআই(নি:), ইসলামপুর থানা, জামালপুরদেরকে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, হত্যাকান্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার ও আসামি গ্রেফতার করে ফৌ: কা: আইনে ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণের জন্য এবং জনাব সুকান্ত দেবনাথ, এএসআই(নি:), কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহকে ৪৭ টি ওয়ারেন্ট তামিলের জন্য বিশেষ পুরস্কার প্রদান করেন রেঞ্জ ডিআইজি মহোদয়।

এসময় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ আবু বকর সিদ্দীক, অতিরিক্ত ডিআইজি, (প্রশাসন ও অর্থ) রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, ময়মনসিংহ; জনাব মুহাম্মদ মাহাবুবুর রহমান, অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) র‍্যাব-১৪, ময়মনসিংহ; পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)[অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত], জনাব রাশিদা বেগম পিপিএম; কম্যান্ডেন্ট (পুলিশ সুপার) ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, জামালপুর [অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত], জনাব মো: মিলন মাহমুদ, বিপিএম- বার; পুলিশ সুপার (অপারেশনস্), জনাব মোহাম্মদ সালা্হউদ্দিন তালুকদার; পুলিশ সুপার, নেত্রকোনা, জনাব মো: তরিকুল ইসলাম ; জনাব মোঃ আনছার উদ্দিন, পুলিশ সুপার, (ইন্ড্রাসট্রিয়াল পুলিশ-৫), ময়মনসিংহ; পুলিশ সুপার, জামালপুর, জনাব মোছা: ফারহানা ইয়াসমিন; পুলিশ সুপার, শেরপুর, জনাব জনাব এ, কে, এম, জহিরুল ইসলাম; পুলিশ সুপার, ময়মনসিংহ, জনাব মোহাম্মদ কামরুল হাসান; কমান্ডেন্ট (পুলিশ সুপার), ইন- সার্ভিস ট্রেনিং সেন্টার, ময়মনসিংহ, জনাব সোমা হাপাং; কমান্ডেন্ট (পুলিশ সুপার), ইন সার্ভিস ট্রেনিং সেন্টার, নেত্রকোনা, জনাব কানাই লাল সরকার; কমান্ডেন্ট (ভারপ্রাপ্ত) (পুলিশ সুপার), ইন সার্ভিস ট্রেনিং সেন্টার, শেরপুর, জনাব মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল; সহকারী পুলিশ সুপার, স্টাফ অফিসার টু ডিআইজি, জনাব মো: পারভেজ আলম; সিআইডি ময়মনসিংহ,পিবিআই ময়মনসিংহ ও এটিইউ ময়মনসিংহের পুলিশ পরিদর্শকগন সহ অত্রাফিসের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য ও সিভিল স্টাফবৃন্দ।

জেলা পুলিশ ময়মনসিংহ District Police Netrokona District Police Jamalpur District Police Sherpur – জেলা পুলিশ, শেরপুর

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 SangbadBangladesh :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।