মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরের উন্নয়ন ও সৌন্দর্য বৃদ্ধিতে আরেকটি কার্যকর দিন ঈদ যাত্রা নিরাপদ করতে বাস মালিক ও শ্রমিক নেতাদের সাথে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মতবিনিময় সভা আইজিপির সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন ইলেকশন অবজারভেশন মিশন প্রতিনিধিদলের সাক্ষাৎ আশুলিয়ার নবীনগর থেকে সুইচগিয়ারসহ ছিনতাইকারী নাঈম গ্রেফতার গাজীপুর প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার ৯টি সড়ক, ১টি ড্রেন ও প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণ কাজ উদ্বোধন। রামগঞ্জে ঈদের কেনাকাটায় এসে ওয়াল ধসে কলেজ ছাত্র নিহত, আহত ৫ রাসিকের প্রশাসক পদে আলোচনায় সাবেক মেয়র বুলবুল মিথ্যা মামলা ও অপপ্রচারের প্রতিবাদে রাজশাহী বিভাগজুড়ে প্রতিবাদ সভার ঘোষণা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার নতুন ভবনের নির্মাণ কাজের শুভ উদ্বোধন। কাশিমপুরে ১১ হাজার পরিবারের  স্মারকলিপি গাজীপুর মহানগর প্রশাসকের কাছে।

বিশ্ব ইজতেমা ২০২৪ উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক চূড়ান্ত সমন্বয় সভা এবং ইজতেমা ময়দান পরিদর্শ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ২৫৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

অদ্য ২৮ জানুয়ারি ২০২৪ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে টঙ্গী বাটা গেট সংলগ্ন পুলিশ কন্ট্রোলরুমে বিশ্ব ইজতেমা ২০২৪ উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক চূড়ান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভার প্রধান অতিথি ছিলেন জনাব মোঃ জাহিদ আহ্সান রাসেল মাননীয় সংসদ সদস্য, গাজীপুর-২ এবং সভাপতিত্ব করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মান্যবর কমিশনার মোঃ মাহবুব আলম বিপিএম, পিপিএম (বার) মহোদয়।

সভার পূর্বে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মান্যবর কমিশনার টঙ্গীস্থ ইজতেমা ময়দান পরিদর্শন করেন, এ সময়ে গাজীপুর জেলার জেলা প্রশাসক জনাব আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

এ ছাড়াও সভায় উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রপলিটন পুলিশ ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ,র‍্যাব,আনসার, গাজীপুর সিটি কর্পোরেশন, ফায়ার সার্ভিস,সিভিল সার্জন প্রতিনিধি, বিভিন্ন গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং ইজতেমা সংশ্লিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ। গাজীপুর মেট্রোপলিটন

 পুলিশ কমিশনার মহোদয় আসন্ন ইজতেমা ২০২৪ উদযাপনে সার্বিক সহযোগিতা প্রদান সহ সকল স্তরের নিরাপত্তা প্রদানের জন্য ব্যবস্থা গ্রহণের কথা জানান। আসন্ন ইজতেমা ২০২৪ পালনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সকলকেই ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান,সম্মানিত পুলিশ কমিশনার।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০১ পূর্বাহ্ণ
  • ১২:১৩ অপরাহ্ণ
  • ১৬:২৫ অপরাহ্ণ
  • ১৮:০৯ অপরাহ্ণ
  • ১৯:২২ অপরাহ্ণ
  • ৬:১২ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102