1. admin@sangbadbangladesh.com : admin :
  2. jamal@sangbadbangladesh.com : Jamal :
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
কাশিমপুরে তিতাসের গ্যাস পাইপলাইনে আগুন, আতঙ্কে এলাকাবাসী। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস। কাশিমপুরে ব্যক্তি মালিকানাধীন জমিতে রাস্তা নির্মাণের উদ্যোগ, মালিকের বাধা কাশিমপুর থানায় উদযাপিত হলো ওসির জন্মদিন। কাশিমপুর থানার ওসির জন্মদিন উদযাপন। কাশিমপুরে ফাইবার ক্যাবল চুরি ও ইয়াবাসহ ১২ জন গ্রেপ্তার। কাশিমপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে বিএনপির প্রতিবাদ সমাবেশ জনপ্রিয়তার শীর্ষে কাউন্সিলর প্রার্থী সাইফুল ইসলাম সরকার। কাউসারকে ঘিরে অর্থ লেনদেনের অভিযোগ, বদলি ও প্রভাব বিস্তার নিয়ে নানা প্রশ্ন আশুলিয়ায় বিএনপি’র চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের হামলায় শ্রমিক আহত সাইবার অপরাধ মোকাবেলায় পুলিশ সদস্যদের দক্ষতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি

কাশিমপুরে তিতাসের গ্যাস পাইপলাইনে আগুন, আতঙ্কে এলাকাবাসী। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস।

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি

গাজীপুর মহানগরীর কাশিমপুরে তিতাস গ্যাসের ট্রান্সমিশন পাইপলাইনে লিকেজ থেকে আগুনের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শুক্রবার বিকেল ৪টার দিকে কাশিমপুর থানাধীন ২ নং ওয়ার্ডের লতিফপুর নোয়াখালী মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মাদার থেকে লতিফ স্কুলে যাওয়ার সড়কের পাশে ড্রেনের ভেতর দিয়ে তিতাস গ্যাসের পাইপলাইন রয়েছে। বিকেলে পাইপলাইনে লিকেজ দেখা দিলে গ্যাস বের হয়ে ড্রেনের ভেতরে বাষ্প জমতে থাকে। একপর্যায়ে সেখানে আগুন জ্বলে উঠলে ।

স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে কাশিমপুর-সারাবো মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

সারাবো মডার্ন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আব্দুল হাই জানান, তিতাস গ্যাস কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। পরে গ্যাসের লাইন বন্ধ করে দেওয়া হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করেছে।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, তিতাসের পাইপলাইনে লিকেজের কারণে গ্যাস বের হচ্ছিল। এ অবস্থায় আগুনের সূত্রপাত হওয়ায় আশপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। দ্রুত পাইপলাইনের লিকেজ শনাক্ত করে স্থায়ীভাবে মেরামতের দাবি

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 SangbadBangladesh :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।