বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দুবাই আন্তর্জাতিক উদ্ভাবনী মেলায় বাংলাদেশের তিন শিক্ষার্থীর স্বর্ণপদক অর্জন গাজীপুরের উন্নয়ন ও সৌন্দর্য বৃদ্ধিতে আরেকটি কার্যকর দিন ঈদ যাত্রা নিরাপদ করতে বাস মালিক ও শ্রমিক নেতাদের সাথে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মতবিনিময় সভা আইজিপির সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন ইলেকশন অবজারভেশন মিশন প্রতিনিধিদলের সাক্ষাৎ আশুলিয়ার নবীনগর থেকে সুইচগিয়ারসহ ছিনতাইকারী নাঈম গ্রেফতার গাজীপুর প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার ৯টি সড়ক, ১টি ড্রেন ও প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণ কাজ উদ্বোধন। রামগঞ্জে ঈদের কেনাকাটায় এসে ওয়াল ধসে কলেজ ছাত্র নিহত, আহত ৫ রাসিকের প্রশাসক পদে আলোচনায় সাবেক মেয়র বুলবুল মিথ্যা মামলা ও অপপ্রচারের প্রতিবাদে রাজশাহী বিভাগজুড়ে প্রতিবাদ সভার ঘোষণা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার নতুন ভবনের নির্মাণ কাজের শুভ উদ্বোধন।

মুন্সীগঞ্জে ৩টি পাইপগান ও ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ১৫৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

মুন্সীগঞ্জ সদর উপজেলার বৈখর এলাকা থেকে ৩টি পাইপগান, ২০টি রাবার কার্তুজ ও ৩৬ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃত আসামীরা হলো মোঃ আব্দুল জব্বার বাবু ও মোঃ রাশেল শিকদার।বাবু সদর উপজেলার বৈখর গ্রামের মৃত অফিজ উদ্দিন এর ছেলে অপর মোঃ রাশেল শিকদার সিরাজদিখান উপজেলার পশ্চিম শিয়ালদি গ্রামের আমির আলী শিকদার এর ছেলে।

বৃহস্পতিবার(২৮ মার্চ)মধ্য রাতের দিকে র‌্যাব ১০ অভিযান চালিয়ে বাবুর নিজ বাড়ি এলাকা হতে তাদের গ্রেফতার করে।

র‌্যাব জানায় জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তিরা জানায় তারা পেশাদার মাদক ব্যবসায়ী।তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে মুন্সীগঞ্জ ও ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

এ ব্যাপারে র‌্যাবের সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া)এম.জে.সোহেল বলেন,দুই ব্যাক্তিকে অস্ত্র ও মাদকসহ গ্রেফতার করা হয়েছে।এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।

মুন্সীগঞ্জ সদর থানার ওসি আমিনুল ইসলাম বলেন,গ্রেফতারকৃত দুই আসামীকে মুন্সীগঞ্জ সদর থানায় হস্তান্তর করেছে র‌্যাব।তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।মামলা শেষে তাদের আদালতে প্রেরণ করা হবে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০১ পূর্বাহ্ণ
  • ১২:১৩ অপরাহ্ণ
  • ১৬:২৫ অপরাহ্ণ
  • ১৮:০৯ অপরাহ্ণ
  • ১৯:২২ অপরাহ্ণ
  • ৬:১২ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102