1. admin@sangbadbangladesh.com : admin :
  2. jamal@sangbadbangladesh.com : Jamal :
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে দুই অবৈধ ব্যাটারি কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ২ লাখ টাকা আনসারের তৎপরতায় হাতিরঝিল লেক থেকে চার্জারসহ ৪৮ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার* ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার পদমর্যাদার দুই কর্মকর্তার পদায়ন যানজট নিরসনে কেরানীগঞ্জে পরিবহন সার্ভিস স্থানান্তরের উদ্যোগ, এমারেল্ড ইন্টারন্যাশনাল স্কুলে জিএমপির ট্রাফিক কাশিমপুরে গণধর্ষণ মামলায় ৪ আসামি গ্রেপ্তার, কাটেনি আতঙ্ক অফিস সময়ের পরও কাশিমপুর ভূমি অফিসে ভূমিসেবা, প্রশ্নের মুখে কার্যক্রম জিপিএসের লোকেশন ধরে অটোরিকশা উদ্ধার, মিলল চালক হৃদয়ের মরদেহ কাশিমপুরে সাংবাদিকের ওপর হামলা: এক মাসেও উদ্ধার হয়নি সিসি ফুটেজ, গ্রেপ্তার হয়নি আসামি রাস্তা থেকে ছেলে মেয়েকে অপহরণ করে চাঁদা দাবি : প্রধান আসামি নাহিদ গ্রেফতার

জর্ডানে মুসলিম ব্রাদারহুড গ্রুপ বিলুপ্ত ঘোষণা

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০
  • ৩৮৮ বার পড়া হয়েছে

 

ইসলামি ভাবধারার সংগঠন মুসলিম ব্রাদারহুড গ্রুপের সকল কার্যক্রম জর্ডানে বিলুপ্তির ঘোষণা দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর এ ব্যাপারে আরব দেশটিতে চূড়ান্ত সিদ্ধান্ত এলো।

নাম প্রকাশ না করার শর্তে সংশ্লিষ্ট এক কর্মকর্তা বৃহস্পতিবার এএফপিকে বলেছেন, “সর্বোচ্চ আদালত বুধবার চূড়ান্ত রায়ের রুলিংয়ে জানায়, মুসলিম ব্রাদারহুড গ্রুপ বিলুপ্ত এবং সংগঠনটি তাদের আইনি ভিত্তি হারিয়েছে। জর্ডানের আইনি শর্ত ব্যর্থ হয়েছে সংগঠনটি।

আদালতের এই রুলিংয়ের মাধ্যমে জর্ডানে মুসলিম ব্রাদারহুড গ্রুপ ও মুসলিম ব্রাদারহুড সোসাইটির দ্বন্দ্বের অবসান হলো। তাদের দ্বন্দ্বের প্রেক্ষাপটে ২০১৫ সালে জর্ডান সরকার আদালতের শরণাপন্ন হয়েছিল।

মুসলিম ব্রাদারহুড সোসাইটি জর্ডানে ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত মুসলিম ব্রাদারহুড গ্রুপ থেকেই বেরিয়ে যাওয়া সংগঠন। ব্রাদারহুড গ্রুপ বিলুপ্তি ঘোষণা করা হলেও চলবে মুসলিম ব্রাদারহুড সোসাইটির কার্যক্রম।

এই রায়ের ফলে জর্ডানে মুসলিম ব্রাদারহুড গ্রুপের যেসব সম্পত্তি রয়েছে এর সবই অধিগ্রহণ করবে দেশটির ভূমি মন্ত্রণালয় ও মুসলিম ব্রাদারহুড সোসাইটি।

এর আগে ২০১৬ সালে আদালত জানিয়েছিল, নাম পরিবর্তনের ফলে ১৯৫৩ সালের ১৬ জুন থেকেই কার্যত মুসলিম ব্রাদারহুড গ্রুপ বিলুপ্ত হয়েছে। এরপর সংগঠনটি আইনি দিকগুলো নবায়ন করা হয়নি।

মুসলিম ব্রাদারহুড গ্রুপের রাজনৈতিক অঙ্গ সংগঠন ইসলামিক অ্যাকশন ফ্রন্টের জর্ডানের পার্লামেন্টেও প্রতিনিধিত্ব রয়েছে।   ১৩০ টি আসনের মধ্যে ১৫টি আসন রয়েছে তাদের।

তবে জর্ডানের মুসলিম ব্রাদারহুড গ্রুপ বা সোসাইটি কোনোটিই মিসরে ক্ষমতাচ্যুত মুসলিম ব্রাদারহুডের সঙ্গে বন্ধন জোরালো করতে পারেনি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 SangbadBangladesh :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।