মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরের উন্নয়ন ও সৌন্দর্য বৃদ্ধিতে আরেকটি কার্যকর দিন ঈদ যাত্রা নিরাপদ করতে বাস মালিক ও শ্রমিক নেতাদের সাথে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মতবিনিময় সভা আইজিপির সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন ইলেকশন অবজারভেশন মিশন প্রতিনিধিদলের সাক্ষাৎ আশুলিয়ার নবীনগর থেকে সুইচগিয়ারসহ ছিনতাইকারী নাঈম গ্রেফতার গাজীপুর প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার ৯টি সড়ক, ১টি ড্রেন ও প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণ কাজ উদ্বোধন। রামগঞ্জে ঈদের কেনাকাটায় এসে ওয়াল ধসে কলেজ ছাত্র নিহত, আহত ৫ রাসিকের প্রশাসক পদে আলোচনায় সাবেক মেয়র বুলবুল মিথ্যা মামলা ও অপপ্রচারের প্রতিবাদে রাজশাহী বিভাগজুড়ে প্রতিবাদ সভার ঘোষণা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার নতুন ভবনের নির্মাণ কাজের শুভ উদ্বোধন। কাশিমপুরে ১১ হাজার পরিবারের  স্মারকলিপি গাজীপুর মহানগর প্রশাসকের কাছে।

অফিসার ইনচার্জ সরিষাবাড়ী থানা, জামালপুর এর বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ৪৭৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি

পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে বিকাল ০৫.০০ টায় জামালপুর জেলা হতে চট্টগ্রাম-এ বদলি হওয়া জনাব মোঃ চাঁদ মিয়া, অফিসার ইনচার্জ, সরিষাবাড়ী থানা, জামালপুর-কে আনুষ্ঠানিকভাবে বদলী জনিত বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।

উক্ত বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা, পুলিশ সুপার, জামালপুর।

সদ্য বিদায়ী পুলিশ কর্মকর্তা তাঁর বক্তব্যে বর্ণাঢ্য চাকুরি জীবনের স্মৃতিচারন করেন ও চাকুরি জীবনের বদলিজনিত এমন সম্মানজনক বিদায় পেয়ে আনন্দে অশ্রুসিক্ত হয়ে পড়েন। এছাড়াও সহকর্মীরা বিদায়ী অতিথিকে নিয়ে স্মৃতিচারন করেন। সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হন বিদায়ী অতিথি এবং সহকর্মীরা বিদায়ী অতিথির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে জামালপুর জেলা হতে বদলিজনিত বিদায়ী পুলিশ কর্মকর্তার ব্যক্তিগত ও পেশাগত জীবনে উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং জামালপুর জেলা পুলিশ হতে শিক্ষণীয় বিষয়গুলো নতুন কর্মস্থলে জনগণের দোরগোড়ায় পৌঁছানোর মাধ্যমে বাংলাদেশ পুলিশ তথা দেশের অগ্রগতিতে তাদের সাফল্যের ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পরে বিদায়ী অতিথির হাতে ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার সামগ্রী তুলে দেন প্রধান অতিথি মহোদয়।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এবং অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত (ক্রাইম এন্ড অপস্) জনাব মোঃ সোহেল মাহমুদ পিপিএম, জামালপুর; জনাব আবু ফয়সল মোঃ আতিক, অফিসার ইনচার্জ, জামালপুর থানা; জনাব মোঃ নাজমুস সাকিব, ওসি ডিবি-১, জামালপুর; জনাব মোঃ জাহাঙ্গীর কবির, টিআই-১, শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক,জামালপুর; জনাব মোঃ নজরুল ইসলাম, আরওআই, পুলিশ অফিস, জামালপুর; জনাব মোঃ আবুল হোসেন, কোর্ট ইন্সপেক্টর-১, জামালপুর; জনাব আনিসুর আশেকীন (ইন্সপেক্টর তদন্ত), জামালপুর থানা; জনাব মোহাম্মদ রাশেদুল হাসান, ডিআইও-১, ডিএসবি, জামালপুর।

জনাব মোঃ চাঁদ মিয়া জামালপুর জেলা পুলিশের অফিসার ইনচার্জ হিসেবে সরিষাবাড়ী থানায় দক্ষতা ও সুনামের সাথে দ্বায়িত্ব পালন করেছেন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০১ পূর্বাহ্ণ
  • ১২:১৩ অপরাহ্ণ
  • ১৬:২৫ অপরাহ্ণ
  • ১৮:০৯ অপরাহ্ণ
  • ১৯:২২ অপরাহ্ণ
  • ৬:১২ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102