মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরের উন্নয়ন ও সৌন্দর্য বৃদ্ধিতে আরেকটি কার্যকর দিন ঈদ যাত্রা নিরাপদ করতে বাস মালিক ও শ্রমিক নেতাদের সাথে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মতবিনিময় সভা আইজিপির সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন ইলেকশন অবজারভেশন মিশন প্রতিনিধিদলের সাক্ষাৎ আশুলিয়ার নবীনগর থেকে সুইচগিয়ারসহ ছিনতাইকারী নাঈম গ্রেফতার গাজীপুর প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার ৯টি সড়ক, ১টি ড্রেন ও প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণ কাজ উদ্বোধন। রামগঞ্জে ঈদের কেনাকাটায় এসে ওয়াল ধসে কলেজ ছাত্র নিহত, আহত ৫ রাসিকের প্রশাসক পদে আলোচনায় সাবেক মেয়র বুলবুল মিথ্যা মামলা ও অপপ্রচারের প্রতিবাদে রাজশাহী বিভাগজুড়ে প্রতিবাদ সভার ঘোষণা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার নতুন ভবনের নির্মাণ কাজের শুভ উদ্বোধন। কাশিমপুরে ১১ হাজার পরিবারের  স্মারকলিপি গাজীপুর মহানগর প্রশাসকের কাছে।

ধামরাইয়ের ২০ শয্যা বিশিষ্ট উপেক্ষিত হাসপাতাল পরিদর্শনে জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ৩৯৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি

ধামরাই উপজেলার রোয়াইল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কৃষ্ণনগর গ্রামে অবস্থিত ২০ শয্যা বিশিষ্ট উপেক্ষিত হসপিটালটি পরিদর্শন করেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য  ও ঢাকা জেলা সমন্বয় কমিটির সদস্য আসাদুল ইসলাম মুকুল এবং কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মূখ্য সমন্বয়ক ভিম্পাল্লি ডেভিড রাজু সহ ধামরাই উপজেলার স্থানীয় নেতা কর্মীরা।

দীর্ঘ ১৭ বছর ধরে রাজনৈতিক উপেক্ষার কারণে হসপিটালটির কার্যক্রম শুরু না হওয়ায় কোটি কোটি টাকার অবকাঠামো আজ অকার্যকর অবস্থায় পড়ে রয়েছে। চুরি হয়ে গেছে বিভিন্ন যন্ত্রপাতি ও সামগ্রী। অথচ এই হসপিটালটি চালু হলে শুধু রোয়াইল ইউনিয়ন নয়, আশেপাশের আরও দুই-তিনটি ইউনিয়নের মানুষ চিকিৎসা সেবা পেতে পারতেন।

হসপিটালটি ঘুরে দেখে নেতৃবৃন্দ স্থানীয় জনগণের সঙ্গে দীর্ঘ সময় ধরে কথা বলেন এবং এই স্বাস্থ্যসেবা কেন্দ্রটি কীভাবে সচল করা যায়, সেই বিষয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

তারা বলেন, “জাতীয় নাগরিক পার্টি সবসময় সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকবে এবং তাদের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করবে।”

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০১ পূর্বাহ্ণ
  • ১২:১৩ অপরাহ্ণ
  • ১৬:২৫ অপরাহ্ণ
  • ১৮:০৯ অপরাহ্ণ
  • ১৯:২২ অপরাহ্ণ
  • ৬:১২ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102