মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরের উন্নয়ন ও সৌন্দর্য বৃদ্ধিতে আরেকটি কার্যকর দিন ঈদ যাত্রা নিরাপদ করতে বাস মালিক ও শ্রমিক নেতাদের সাথে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মতবিনিময় সভা আইজিপির সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন ইলেকশন অবজারভেশন মিশন প্রতিনিধিদলের সাক্ষাৎ আশুলিয়ার নবীনগর থেকে সুইচগিয়ারসহ ছিনতাইকারী নাঈম গ্রেফতার গাজীপুর প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার ৯টি সড়ক, ১টি ড্রেন ও প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণ কাজ উদ্বোধন। রামগঞ্জে ঈদের কেনাকাটায় এসে ওয়াল ধসে কলেজ ছাত্র নিহত, আহত ৫ রাসিকের প্রশাসক পদে আলোচনায় সাবেক মেয়র বুলবুল মিথ্যা মামলা ও অপপ্রচারের প্রতিবাদে রাজশাহী বিভাগজুড়ে প্রতিবাদ সভার ঘোষণা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার নতুন ভবনের নির্মাণ কাজের শুভ উদ্বোধন। কাশিমপুরে ১১ হাজার পরিবারের  স্মারকলিপি গাজীপুর মহানগর প্রশাসকের কাছে।

বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে আশুলিয়ায় বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হবে

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১৭৪ বার পড়া হয়েছে

ইন এইড টু সিভিল পাওয়ার এর আওতায় মোতায়েনকৃত জামগড়া আর্মি ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে আগামী ২৯ অক্টোবর, বুধবার একদিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।
চিকিৎসা সেবা কার্যক্রমটি সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে আশুলিয়ার সামাজিক কনভেনশন হলে।
উক্ত ক্যাম্পে আশুলিয়া ও পার্শ্ববর্তী বাইপাইল, ভাদাইল, নরসিংহপুর, আশুলিয়া, জিরাবো, ইয়ারপুর, বাগবাড়ি, তৈয়বপুর, ইউসুফ মার্কেট ও কাশিমপুর এলাকার দরিদ্র ও অসহায় জনগণকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান করা হবে।
চিকিৎসা সেবায় অংশগ্রহণ করবেন মেডিসিন, শিশু, চক্ষু, চর্ম ও যৌন, স্ত্রীরোগ ও ধাত্রীবিদ্যা, এবং নাক-কান-গলা বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ।
প্রতি ঘণ্টায় ৭০ জন করে সর্বমোট প্রায় ৫০০ জন রোগীকে চিকিৎসা ও ওষুধ প্রদান করা সম্ভব হবে।
চিকিৎসা সেবা গ্রহণে ইচ্ছুক ব্যক্তিদের আগামী ২৮ অক্টোবরের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য অনুরোধ জানানো হয়েছে। রেজিস্ট্রেশনের জন্য রোগীর নাম, বয়স, পেশা, মাসিক আয় ও রোগের সংক্ষিপ্ত বিবরণ এসএমএসের মাধ্যমে পাঠাতে হবে নিম্নোক্ত নম্বরে জামগড়া আর্মি ক্যাম্প মোবাইল নম্বর: ০১৭৬৯-০৯৫৩৪৯
নির্ধারিত তারিখ ও সময়ে সংশ্লিষ্ট এলাকার দরিদ্র ও অসহায় জনগণকে উপস্থিত হয়ে চিকিৎসা সেবা গ্রহণের জন্য অনুরোধ করা যাচ্ছে।
যোগাযোগ:
জামগড়া আর্মি ক্যাম্প
মোবাইল: ০১৭৬৯-০৯৫৩৪৯

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০১ পূর্বাহ্ণ
  • ১২:১৩ অপরাহ্ণ
  • ১৬:২৫ অপরাহ্ণ
  • ১৮:০৯ অপরাহ্ণ
  • ১৯:২২ অপরাহ্ণ
  • ৬:১২ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102