মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরের উন্নয়ন ও সৌন্দর্য বৃদ্ধিতে আরেকটি কার্যকর দিন ঈদ যাত্রা নিরাপদ করতে বাস মালিক ও শ্রমিক নেতাদের সাথে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মতবিনিময় সভা আইজিপির সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন ইলেকশন অবজারভেশন মিশন প্রতিনিধিদলের সাক্ষাৎ আশুলিয়ার নবীনগর থেকে সুইচগিয়ারসহ ছিনতাইকারী নাঈম গ্রেফতার গাজীপুর প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার ৯টি সড়ক, ১টি ড্রেন ও প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণ কাজ উদ্বোধন। রামগঞ্জে ঈদের কেনাকাটায় এসে ওয়াল ধসে কলেজ ছাত্র নিহত, আহত ৫ রাসিকের প্রশাসক পদে আলোচনায় সাবেক মেয়র বুলবুল মিথ্যা মামলা ও অপপ্রচারের প্রতিবাদে রাজশাহী বিভাগজুড়ে প্রতিবাদ সভার ঘোষণা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার নতুন ভবনের নির্মাণ কাজের শুভ উদ্বোধন। কাশিমপুরে ১১ হাজার পরিবারের  স্মারকলিপি গাজীপুর মহানগর প্রশাসকের কাছে।

গাজীপুরের উন্নয়ন ও সৌন্দর্য বৃদ্ধিতে আরেকটি কার্যকর দিন

স্টাফ রিপোর্টার মোঃ জামাল আহমেদ
  • প্রকাশের সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার মোঃ জামাল আহমেদ

গাজীপুর মহানগরকে উন্নত, পরিচ্ছন্ন ও নান্দনিক শহর হিসেবে গড়ে তুলতে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রেখেছে গাজীপুর সিটি করপোরেশন। এরই অংশ হিসেবে সিটি করপোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার নগরীর বিভিন্ন এলাকায় উন্নয়ন কাজের উদ্বোধন ও পরিদর্শন করেছেন।

সোমবার (৯ মার্চ) সকালে তিনি গাজীপুর মহানগরের বাসন থানা এলাকার ৬টি ওয়ার্ডে মোট ৫টি রাস্তা ও ২টি ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন। উদ্বোধনকালে তিনি বলেন, নগরবাসীর চলাচল সহজ করা এবং জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যেই এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। প্রতিটি প্রকল্প আগামী ২ থেকে ৩ মাসের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্টদের দ্রুত ও মানসম্মত কাজ করার নির্দেশনা দেন তিনি।

এরপর বিকেলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম–এর সাথে গাজীপুরের “এক টুকরো জাপান” খ্যাত সড়ক পরিদর্শন করেন। এ সময় রাস্তার দুই পাশে রোপণ করা রঙিন ফুলের সৌন্দর্য উপভোগ করেন তারা। পাশাপাশি ফুল গাছগুলোর সঠিক পরিচর্যা নিশ্চিত করা এবং পুরো সড়কজুড়ে এমন ফুল গাছ লাগানোর বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।

পরে রাজেন্দ্রপুর এলাকায় রাস্তার পাশে ফেলে রাখা ময়লা অপসারণ এবং নগরীর পরিচ্ছন্নতা বজায় রাখতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন প্রশাসক।

দিনব্যাপী কর্মসূচির শেষ পর্যায়ে সন্ধ্যায় প্রতিমন্ত্রী ও গাজীপুর–২ আসনের সংসদ সদস্যের সঙ্গে গাজীপুর সার্কিট হাউজে ইফতার গ্রহণ করেন তিনি। ইফতারের পর সিটি করপোরেশন ও সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং গাজীপুরকে আরও সুন্দর, পরিচ্ছন্ন ও উন্নত শহর হিসেবে গড়ে তুলতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার বলেন, গাজীপুর মহানগরকে আধুনিক, সবুজ ও পরিকল্পিত নগরীতে রূপান্তর করাই তাদের লক্ষ্য। এজন্য উন্নয়ন কাজের পাশাপাশি পরিচ্ছন্নতা, সৌন্দর্যবর্ধন এবং নাগরিক সেবার মান উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে গাজীপুর সিটি করপোরেশন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০১ পূর্বাহ্ণ
  • ১২:১৩ অপরাহ্ণ
  • ১৬:২৫ অপরাহ্ণ
  • ১৮:০৯ অপরাহ্ণ
  • ১৯:২২ অপরাহ্ণ
  • ৬:১২ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102