1. admin@sangbadbangladesh.com : admin :
  2. jamal@sangbadbangladesh.com : Jamal :
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ১৪ জুন ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত। ‎কাশিমপুরে ভূয়া চিকিৎসকের ফাঁদে রোগী, ৫০ টাকা ভিজিটে চলছে চিকিৎসা। ‎ গাজীপুরের কাশিমপুরে অপহরণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা আটক ‎কাশিমপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্ত পলাতক। ‎ কাশিমপুর থানার বিভিন্ন চেকপোস্টে পুলিশ অনুপস্থিতির অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ ‎কাশিমপুরে সরকারি খাস জমি ও পুকুর দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ, এলাকাবাসীর ক্ষোভ। ‎ প্রশংসনীয় অবদান ও কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ ১৫ পুলিশ সদস্য পুরস্কৃত গাজীপুরে ৫২ বোতল বিদেশি মদসহ ৩ জন গ্রেফতার দুর্ঘটনার পরও থামেনি উশৃঙ্খলতা : তুরাগে হাতে মদের বোতল নিয়ে নাচানাচি। কাশিমপুর ৪ নং ওয়ার্ডে জনপ্রিয়তার শীর্ষে হাজী মো. মোস্তফা মিয়া

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ জুন ২০২৬) সকাল ১১টায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার।
সভায় তিনি বাহিনীর সার্বিক কল্যাণের লক্ষ্যে বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন। এ সময় পুলিশ সদস্যরা ব্যক্তিগত ও সমষ্টিগত বিভিন্ন সমস্যা, আবেদন ও প্রয়োজনীয় বিষয় তুলে ধরেন। এসব সমস্যা দ্রুত সমাধান এবং আবেদনসমূহ বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন পুলিশ কমিশনার।
কল্যাণ সভায় প্রদত্ত বক্তব্যে মো. ইসরাইল হাওলাদার জিএমপিতে কর্মরত সকল পুলিশ সদস্যের সার্বিক কল্যাণ নিশ্চিত করার আশ্বাস প্রদান করেন। একই সঙ্গে বাহিনীর কল্যাণের পাশাপাশি সেবা প্রত্যাশী সাধারণ জনগণকে কাঙ্ক্ষিত ও মানসম্মত সেবা প্রদানে আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য উপস্থিত পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান।
পরে দুপুর আড়াইটায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের কনফারেন্স রুমে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ কমিশনার মহানগর এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সকলকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার আহ্বান জানান।
তিনি মাদক নির্মূল, ছিনতাই ও চাঁদাবাজি প্রতিরোধ, হানি ট্র্যাপ এবং কিশোর গ্যাং সংশ্লিষ্ট বিভিন্ন অপরাধ দমনে কঠোর অবস্থান গ্রহণের নির্দেশনা দেন। এছাড়া জিএমপির বিভিন্ন ইউনিটে অনুদ্ঘাটিত মামলাগুলো দ্রুত উদ্ঘাটন ও নিষ্পত্তি, ওয়ারেন্ট তামিলে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং ট্রাফিক ব্যবস্থাপনার ওপর নিবিড় নজরদারি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় পেশাদারিত্ব ও কর্মদক্ষতায় বিশেষ সাফল্য অর্জনকারী পুলিশ সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উক্ত কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন, উপ-পুলিশ কমিশনারবৃন্দসহ জিএমপির সকল ইউনিটের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 SangbadBangladesh :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।