1. admin@sangbadbangladesh.com : admin :
  2. jamal@sangbadbangladesh.com : Jamal :
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম :
বাকেরগঞ্জে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়! তবুও বহাল তবিয়তে কাশিমপুরে প্যাকেজিং কারখানায় কর্মরত অবস্থায় শ্রমিকের মৃত্যু, বিক্ষোভে উত্তেজনা ইজতেমা ময়দানে ধর্মভিত্তিক বিশৃঙ্খলার নেপথ্যে বিপিসি চেয়ারম্যান! কাশিমপুরে পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত করে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন ‎যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন গাজীপুরের জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া কাশিমপুরে ছাত্রলীগের  বিরুদ্ধে সক্রিয় থাকার অভিযোগ, চোর ছিনিয়ে নেওয়া, ও মাদক ব্যবসার অভিযোগে। বিকেএসপিতে ২য় বিকেএসপি কাপ জুডো কাতা চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত ‎নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা রউফের বিরুদ্ধে গভীর রাতে জমি জবরদখলের চেষ্টার অভিযোগ ‎ বাকির টাকা চাওয়ায় মারধর, স্থানীয় সালিশের পর ভুক্তভোগীর আত্মহত্যার চেষ্টা  ছাত্রলীগ থেকে ছাত্রদল এ.আর অনিককে ঘিরে বিতর্ক, উঠেছে নানা অভিযোগ

গাজীপুরে নিম্নমানের সামগ্রী দিয়ে আঞ্চলিক সড়ক নির্মাণের অভিযোগ, তথ্যফলক না থাকায় প্রশ্ন এলাকাবাসীর

গাজীপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি এলাকার ৮ নম্বর ওয়ার্ডের বাগানবাড়ি চার রাস্তার মোড় থেকে দেওলাবাড়ি পর্যন্ত আঞ্চলিক সড়ক নির্মাণকাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ও বালি ব্যবহার করা হচ্ছে, যা রাস্তার স্থায়িত্ব নিয়ে উদ্বেগ তৈরি করেছে।

জানা গেছে, গাজীপুর সিটি কর্পোরেশনের অধীনে সড়কটির নির্মাণকাজের টেন্ডার পায় আর এন ইয়াকুব এন্টারপ্রাইজ। তবে নির্মাণস্থলে ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম, প্রকল্পের ব্যয়, কাজের মেয়াদ ও ব্যবহৃত সামগ্রীর বিবরণ উল্লেখ করে কোনো তথ্যফলক (সাইনবোর্ড) দেখা যায়নি।

এলাকাবাসীর অভিযোগ, সরকারি নিয়ম অনুযায়ী নির্মাণস্থলে প্রকল্পসংক্রান্ত তথ্যসম্বলিত সাইনবোর্ড স্থাপন করার কথা থাকলেও তা করা হয়নি। পাশাপাশি নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণে রাস্তার গুণগত মান নিয়েও তারা উদ্বেগ প্রকাশ করেছেন।

স্থানীয় বাসিন্দারা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

এ বিষয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি অঞ্চল-৭ এর সহকারী প্রকৌশলী মো. তারেক হাছান বলেন, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হবে। নির্মাণকাজে কোনো ধরনের অনিয়ম বা নিম্নমানের সামগ্রী ব্যবহারের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 SangbadBangladesh :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।