1. admin@sangbadbangladesh.com : admin :
  2. jamal@sangbadbangladesh.com : Jamal :
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
কাশিমপুরে সাংবাদিকের ওপর হামলা: এক মাসেও উদ্ধার হয়নি সিসি ফুটেজ, গ্রেপ্তার হয়নি আসামি রাস্তা থেকে ছেলে মেয়েকে অপহরণ করে চাঁদা দাবি : প্রধান আসামি নাহিদ গ্রেফতার সিটি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৬৫ সদস্য বিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন, সভাপতি নাঈম সম্পাদক লিংকন গাজীপুরে পুলিশের গাফিলতিতে পালালো ৩২ মামলার দুর্ধর্ষ আসামি জিএমপির এলআইসি শাখার তৎপরতায় উদ্ধার ৫৪ হারানো মোবাইল ফোন, মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হলো ‎গাজীপুরে সুবিধাবঞ্চিত কিশোর-কিশোরীদের কর্মসংস্থান সৃষ্টিতে শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে ইউসেপ বাংলাদেশের কর্মশালা। ‎ ‎কাশিমপুরে সরকারি খাস জমি দখলের অভিযোগ, বাধা দিতে গিয়ে হুমকির মুখে ভূমি কর্মকর্তা ‎ বাকেরগঞ্জে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়! তবুও বহাল তবিয়তে কাশিমপুরে প্যাকেজিং কারখানায় কর্মরত অবস্থায় শ্রমিকের মৃত্যু, বিক্ষোভে উত্তেজনা ইজতেমা ময়দানে ধর্মভিত্তিক বিশৃঙ্খলার নেপথ্যে বিপিসি চেয়ারম্যান!

‎কাশিমপুরে মাদক সেবন ও ব্যবসা ছাড়ার প্রতিশ্রুতি ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চাইলেন আমজাদ দেওয়ান

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ১৯৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:

গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার ২ নম্বর ওয়ার্ডের লতিফুর এলাকায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে মাদক সেবন ও ব্যবসা থেকে সরে এসে স্বাভাবিক জীবনে ফেরার ঘোষণা দিয়েছেন আমজাদ দেওয়ান।

সংবাদ সম্মেলনে আমজাদ দেওয়ান বলেন, অতীতে তিনি ইয়াবা সেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। সে সময় তিনি ড্রাইভারের পেশায় কর্মরত থাকলেও মাদকাসক্ত হয়ে পড়েন এবং পরবর্তীতে মাদক ক্রয়-বিক্রয় কার্যক্রমে জড়িয়ে পড়েন। এ কারণে তার বিরুদ্ধে মাদক সংক্রান্ত চারটি মামলা হয়েছিল বলেও তিনি স্বীকার করেন।

তিনি জানান, মাদকাসক্তি ও অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে তার ব্যক্তিগত ও পারিবারিক জীবন চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিবারের ওয়ারিশ সূত্রে পাওয়া জমিজমা বিক্রি করে তিনি আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। অতীতের ভুল বুঝতে পেরে এখন তিনি মাদক সম্পূর্ণভাবে ত্যাগ করে সৎ ও স্বাভাবিক জীবনযাপন করতে চান।

আমজাদ দেওয়ান রাষ্ট্র ও জাতির কাছে ক্ষমা প্রার্থনা করে বলেন, “আমি অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে নতুনভাবে জীবন শুরু করতে চাই। মাদক সেবন ও ব্যবসা থেকে চিরতরে সরে আসার সিদ্ধান্ত নিয়েছি। সমাজের একজন ভালো মানুষ হিসেবে বেঁচে থাকতে চাই। এজন্য সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।”

তিনি আরও বলেন, সমাজে পুনর্বাসিত হয়ে স্বাভাবিক জীবনযাপন করতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিক, জনপ্রতিনিধি এবং স্থানীয় জনগণের সহযোগিতা প্রয়োজন। কেউ যেন তাকে অতীতের ভুলের কারণে নিরুৎসাহিত না করে, বরং নতুন জীবন শুরু করার সুযোগ দেয়—এ আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত স্থানীয়দের উদ্দেশে আমজাদ দেওয়ান প্রতিশ্রুতি দিয়ে বলেন, ভবিষ্যতে তিনি কোনো ধরনের মাদক সেবন, ক্রয়-বিক্রয় বা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকবেন না এবং সমাজের কল্যাণে কাজ করার চেষ্টা করবেন।

এ সময় তিনি নিজের ও পরিবারের জন্য সকলের দোয়া কামনা করেন এবং সমাজে একজন স্বাভাবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে ফিরে আসতে প্রশাসন ও সাধারণ মানুষের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 SangbadBangladesh :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।