1. admin@sangbadbangladesh.com : admin :
  2. jamal@sangbadbangladesh.com : Jamal :
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
বাকেরগঞ্জে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়! তবুও বহাল তবিয়তে কাশিমপুরে প্যাকেজিং কারখানায় কর্মরত অবস্থায় শ্রমিকের মৃত্যু, বিক্ষোভে উত্তেজনা ইজতেমা ময়দানে ধর্মভিত্তিক বিশৃঙ্খলার নেপথ্যে বিপিসি চেয়ারম্যান! কাশিমপুরে পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত করে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন ‎যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন গাজীপুরের জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া কাশিমপুরে ছাত্রলীগের  বিরুদ্ধে সক্রিয় থাকার অভিযোগ, চোর ছিনিয়ে নেওয়া, ও মাদক ব্যবসার অভিযোগে। বিকেএসপিতে ২য় বিকেএসপি কাপ জুডো কাতা চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত ‎নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা রউফের বিরুদ্ধে গভীর রাতে জমি জবরদখলের চেষ্টার অভিযোগ ‎ বাকির টাকা চাওয়ায় মারধর, স্থানীয় সালিশের পর ভুক্তভোগীর আত্মহত্যার চেষ্টা  ছাত্রলীগ থেকে ছাত্রদল এ.আর অনিককে ঘিরে বিতর্ক, উঠেছে নানা অভিযোগ

‎নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা রউফের বিরুদ্ধে গভীর রাতে জমি জবরদখলের চেষ্টার অভিযোগ ‎

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৬৮১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি

‎গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন ৩ নম্বর ওয়ার্ডের হাতিমারা এলাকায় গভীর রাতে একটি জমি জবরদখলের চেষ্টার অভিযোগ উঠেছে।

‎ অভিযোগে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা হিসেবে পরিচিত রউফ ও তার সহযোগীদের বিরুদ্ধে রাতের আঁধারে জমির সীমানা গেট ভেঙে সরিয়ে দেয়াল নির্মাণের চেষ্টা করার অভিযোগ উঠেছে।

‎অভিযোগকারী পক্ষ জানায়, রবিবার দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে রউফ তার সহযোগীদের নিয়ে বিরোধপূর্ণ জমিতে প্রবেশ করে সীমানা গেট ভেঙে সরিয়ে ফেলে এবং দেয়াল নির্মাণের কাজ শুরু করেন। এ সময় জমির দখলকারীরা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে কাশিমপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নির্মাণকাজ বন্ধ করে দেয়।

‎অভিযোগকারী পক্ষের দাবি, জমিটির মূল মালিক ওয়ারিশসূত্রে আশরাফ উন নেসা। পরে তিনি ১৩৯৬৫ নম্বর দলিলের মাধ্যমে রমজান আলী ও মো. সেলিম রেজার অনুকূলে অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নি প্রদান করেন। এরপর থেকে তারা জমিটির ভোগদখল করে আসছেন তারা

‎ গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার সাবেক জে.এল. নং-৫৪৬, হাল জে.এল. নং-৬০, এসএ খতিয়ান নং-১৫, আরএস খতিয়ান নং-৪৩৩, জোত নং-৯৪১১ ও ২২২৪৬-এর অন্তর্ভুক্ত। এসএ দাগ নং-৭৯২ (আরএস দাগ নং-২৬৪৯) এবং আরএস দাগ নং-২৬৫০-এর মোট ১৭.৫০ শতাংশ জমি ভোগদখল করে আসছেন রমজান আলী ও মোঃ সেলিম রেজা।

‎এ বিষয়ে কাশিমপুর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং জমিতে চলমান নির্মাণকাজ বন্ধ করে দেয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 SangbadBangladesh :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।