1. admin@sangbadbangladesh.com : admin :
  2. jamal@sangbadbangladesh.com : Jamal :
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
কাশিমপুরে প্রধানমন্ত্রী নির্দেশনায় প্রশাসক গোল্ডকাপের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত কাশিমপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত। কাশিমপুরে তিতাসের গ্যাস পাইপলাইনে আগুন, আতঙ্কে এলাকাবাসী। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস। কাশিমপুরে ব্যক্তি মালিকানাধীন জমিতে রাস্তা নির্মাণের উদ্যোগ, মালিকের বাধা কাশিমপুর থানায় উদযাপিত হলো ওসির জন্মদিন। কাশিমপুর থানার ওসির জন্মদিন উদযাপন। কাশিমপুরে ফাইবার ক্যাবল চুরি ও ইয়াবাসহ ১২ জন গ্রেপ্তার। কাশিমপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে বিএনপির প্রতিবাদ সমাবেশ জনপ্রিয়তার শীর্ষে কাউন্সিলর প্রার্থী সাইফুল ইসলাম সরকার। কাউসারকে ঘিরে অর্থ লেনদেনের অভিযোগ, বদলি ও প্রভাব বিস্তার নিয়ে নানা প্রশ্ন

বিকেএসপিতে ২য় বিকেএসপি কাপ জুডো কাতা চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

সাভার প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ২১১ বার পড়া হয়েছে

সাভার প্রতিনিধি:

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-তে অনুষ্ঠিত হয়েছে ২য় বিকেএসপি কাপ জুডো কাতা চ্যাম্পিয়নশিপ-২০২৬। একদিনের এই প্রতিযোগিতায় পুরুষ ও নারী—দুই বিভাগেই বিকেএসপি, বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ আনসারের জুডোকারা অংশগ্রহণ করেন।

পুরুষ বিভাগে বিকেএসপির মো. আসাদুজ্জোহা বাঁধন ও শীপন আলী জুটি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। রানার্সআপ হন বিকেএসপির শাহীন আহম্মেদ ও সুদ্বীপ্ত রায় মম জুটি। যৌথভাবে তৃতীয় স্থান লাভ করেন বিকেএসপির জুবাইয়ের রহমান ও হ্লাথোই চিং মারমা এবং বাংলাদেশ সেনাবাহিনীর আপ্রুশে মারমা ও সাদ্দাম গাজী জুটি।

নারী বিভাগে বাংলাদেশ সেনাবাহিনীর মোছা. সোনিয়া ও মোছা. আনিকা আক্তার জুটি চ্যাম্পিয়ন হন। বিকেএসপির সিফাত আরা শশী ও রেমী হাসী জুটি রানার্সআপ হন। যৌথভাবে তৃতীয় স্থান অর্জন করেন বিকেএসপির শ্রাবণী রানী ও সুমাইয়া আক্তার লামিয়া এবং বাংলাদেশ আনসারের মাশীনু মারমা ও সিংমা প্রু মারমা জুটি।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন বিকেএসপির পরিচালক (প্রশিক্ষণ) কর্ণেল মো. গোলাম মাবুদ হাসান। এর আগে সকালে মহাপরিচালক টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

একদিনের এই টুর্নামেন্টে পুরুষ বিভাগে বিকেএসপির ছয়টি, বাংলাদেশ সেনাবাহিনীর দুটি এবং বাংলাদেশ আনসারের দুটি জুটি অংশ নেয়। অন্যদিকে নারী বিভাগে বিকেএসপির পাঁচটি, বাংলাদেশ সেনাবাহিনীর একটি এবং বাংলাদেশ আনসারের দুটি জুটি অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় মোট ৬০ জন জুডোকা অংশ নেন।

আয়োজকরা জানান, এ ধরনের প্রতিযোগিতা বিকেএসপির অ্যাথলেটদের দক্ষতা বৃদ্ধি ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 SangbadBangladesh :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।