1. admin@sangbadbangladesh.com : admin :
  2. jamal@sangbadbangladesh.com : Jamal :
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম :
বাকেরগঞ্জে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়! তবুও বহাল তবিয়তে কাশিমপুরে প্যাকেজিং কারখানায় কর্মরত অবস্থায় শ্রমিকের মৃত্যু, বিক্ষোভে উত্তেজনা ইজতেমা ময়দানে ধর্মভিত্তিক বিশৃঙ্খলার নেপথ্যে বিপিসি চেয়ারম্যান! কাশিমপুরে পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত করে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন ‎যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন গাজীপুরের জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া কাশিমপুরে ছাত্রলীগের  বিরুদ্ধে সক্রিয় থাকার অভিযোগ, চোর ছিনিয়ে নেওয়া, ও মাদক ব্যবসার অভিযোগে। বিকেএসপিতে ২য় বিকেএসপি কাপ জুডো কাতা চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত ‎নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা রউফের বিরুদ্ধে গভীর রাতে জমি জবরদখলের চেষ্টার অভিযোগ ‎ বাকির টাকা চাওয়ায় মারধর, স্থানীয় সালিশের পর ভুক্তভোগীর আত্মহত্যার চেষ্টা  ছাত্রলীগ থেকে ছাত্রদল এ.আর অনিককে ঘিরে বিতর্ক, উঠেছে নানা অভিযোগ

কাশিমপুরে ছাত্রলীগের  বিরুদ্ধে সক্রিয় থাকার অভিযোগ, চোর ছিনিয়ে নেওয়া, ও মাদক ব্যবসার অভিযোগে।

গাজীপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ১২২ বার পড়া হয়েছে

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন ১ নম্বর ওয়ার্ডের পলাশ হাউজিং এলাকার বাসিন্দা গোলাম রাব্বির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে উদ্বেগ প্রকাশ করেছেন এলাকাবাসী। তাদের দাবি, তিনি ছাত্রলীগের সদস্য হিসেবে এখনো সক্রিয় রয়েছেন। তার বিরুদ্ধে এলাকাবাসীর হাতে আটক এক চোরকে ছিনিয়ে নেওয়া, সংবাদ সংগ্রহে গেলে সাংবাদিকদের হুমকি দেওয়া এবং এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগও উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, গোলাম রাব্বি পলাশ হাউজিং এলাকার মনোয়ারের ছেলে। তার মা মনোয়ারা বেগম অতীতে মহিলা লীগের সহ-সভাপতি ছিলেন বলে এলাকাবাসীর দাবি।

অভিযোগ অনুযায়ী, পলাশ হাউজিং এলাকার গির্জার পাশের একটি খালি জায়গায় গাড়ি পার্কিংয়ের আড়ালে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালিত হচ্ছে। স্থানীয়দের একাংশের দাবি, এই কর্মকাণ্ডের সঙ্গে গোলাম রাব্বির সম্পৃক্ততা রয়েছে। এছাড়া ওই ব্যবসা থেকে অর্জিত অর্থ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মকাণ্ডে ব্যবহার করা হয় বলেও অভিযোগ করেন তারা।

এলাকাবাসীর আরও অভিযোগ, সম্প্রতি তাদের হাতে আটক এক চোরকে গোলাম রাব্বি ঘটনাস্থল থেকে ছিনিয়ে নিয়ে যান। পরে বিষয়টি নিয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে কয়েকজন সাংবাদিককে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ ওঠে।

এসব অভিযোগের পরও কার্যকর প্রশাসনিক ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 SangbadBangladesh :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।