1. admin@sangbadbangladesh.com : admin :
  2. jamal@sangbadbangladesh.com : Jamal :
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কাশিমপুরে বিএনপির সুনাম ক্ষুণ্নের অভিযোগ, যুবদল নেতা আয়নাল হকের বিরুদ্ধে জমি নিয়ে প্রতারণার দাবি প্রশাসক গোল্ডকাপের ফাইনাল অনুষ্ঠিত, প্রধান অতিথি প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি কাশিমপুরে বিএনপির নতুন গণসংযোগ কার্যালয় উদ্বোধন, মেয়র পদে নির্বাচন করতে চান শওকত সরকার। কাশিমপুরে সেটেলমেন্ট অফিসে চাঁদা দাবির অভিযোগ, মারধর ও হুমকির দাবি। জন্মদিনে বাবার স্মৃতিতে আবেগাপ্লুত সাংবাদিক লাবণী আক্তার লাবণ্য, আদর্শ বুকে নিয়ে এগিয়ে চলার প্রত্যয় জন্মদিনে বাবার স্মৃতিতে আবেগাপ্লুত সাংবাদিক লাবণী আক্তার লাবণ্য, আদর্শ বুকে নিয়ে এগিয়ে চলার প্রত্যয় মৌচাকে সরকারি বনের গাছ কাটার অভিযোগ, বন কর্মকর্তা শাহজাহান ও প্রধান শিক্ষক রশিদকে ঘিরে প্রশ্ন। গাজীপুরে প্রথম ‘কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ’ অনুষ্ঠিত গাজীপুরে পুলিশ সদস্যদের কৃতি সন্তানদের মেধাবৃত্তি প্রদান কাশিমপুরে বাড়ি ও দুই দোকানে এলপিজি সিলিন্ডার মজুত, ৬০ হাজার টাকা জরিমানা।

‎গাজীপুরে সুবিধাবঞ্চিত কিশোর-কিশোরীদের কর্মসংস্থান সৃষ্টিতে শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে ইউসেপ বাংলাদেশের কর্মশালা। ‎

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ২১০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি

‎গাজীপুরসহ দেশের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত কিশোর-কিশোরীদের দক্ষ জনশক্তিতে পরিণত করে শোভন কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্যে গাজীপুরে শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে দিনব্যাপী একটি কর্মশালার আয়োজন করেছে ইউসেপ বাংলাদেশ।

‎সোমবার (২০ জুলাই) গাজীপুরের কোনাবাড়ীতে অনুষ্ঠিত এ কর্মশালায় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার মাধ্যমে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা, শিল্পখাতের চাহিদা অনুযায়ী প্রশিক্ষিত কর্মী তৈরি এবং সুবিধাবঞ্চিত কিশোর-কিশোরীদের টেকসই কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

‎কর্মশালায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দক্ষ জনশক্তির কোনো বিকল্প নেই। তাই পিছিয়ে পড়া তরুণ-তরুণীদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মক্ষম করে গড়ে তুলতে সরকার, বেসরকারি প্রতিষ্ঠান এবং শিল্প উদ্যোক্তাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।

‎ইউসেপ বাংলাদেশ গাজীপুর রিজিয়নের রিজিওনাল ম্যানেজার মো. হুমায়ুন কবির-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ড গ্রুপের চিফ অপারেটিং অফিসার এবং ইউসেপ বাংলাদেশের এমপ্লয়ার্স কমিটির সভাপতি এম. নূর-ই-আলম।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুডওয়েভ ইন্টারন্যাশনাল বাংলাদেশের কনসালট্যান্ট অসীম মণ্ডল। এছাড়া বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিল্প উদ্যোক্তা, উন্নয়নকর্মী, গণমাধ্যমকর্মী এবং ইউসেপের প্রশিক্ষণপ্রাপ্ত কিশোর-কিশোরীসহ প্রায় ৬০ জন অংশগ্রহণ করেন।

‎বক্তারা শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রশিক্ষণপ্রাপ্ত সুবিধাবঞ্চিত তরুণ-তরুণীদের দক্ষতার ভিত্তিতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করলে একদিকে যেমন শিল্পখাতে দক্ষ কর্মীর চাহিদা পূরণ হবে, অন্যদিকে সমাজে বেকারত্ব হ্রাস এবং আর্থ-সামাজিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

‎কর্মশালার শেষে অংশগ্রহণকারী শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধি ও উদ্যোক্তারা সুবিধাবঞ্চিত কিশোর-কিশোরীদের কর্মসংস্থান নিশ্চিত করতে ইউসেপ বাংলাদেশের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

‎

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 SangbadBangladesh :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।