1. admin@sangbadbangladesh.com : admin :
  2. jamal@sangbadbangladesh.com : Jamal :
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ন্যাচারাল হেলথ সেন্টারের ডাক্তারকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ কাশিমপুর ভূমি অফিসে ভোগান্তিতে জমির মালিক, জনবল সংকটে হিমশিম কর্মকর্তারা কাশিমপুরে লতিফপুর মণ্ডল নগর ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মণ্ডল নগর কিংস কাশিমপুরে সাংবাদিকের ওপর হামলা: এক মাসেও উদ্ধার হয়নি সিসি ফুটেজ, গ্রেপ্তার হয়নি আসামি রাস্তা থেকে ছেলে মেয়েকে অপহরণ করে চাঁদা দাবি : প্রধান আসামি নাহিদ গ্রেফতার সিটি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৬৫ সদস্য বিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন, সভাপতি নাঈম সম্পাদক লিংকন গাজীপুরে পুলিশের গাফিলতিতে পালালো ৩২ মামলার দুর্ধর্ষ আসামি জিএমপির এলআইসি শাখার তৎপরতায় উদ্ধার ৫৪ হারানো মোবাইল ফোন, মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হলো ‎গাজীপুরে সুবিধাবঞ্চিত কিশোর-কিশোরীদের কর্মসংস্থান সৃষ্টিতে শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে ইউসেপ বাংলাদেশের কর্মশালা। ‎ ‎কাশিমপুরে সরকারি খাস জমি দখলের অভিযোগ, বাধা দিতে গিয়ে হুমকির মুখে ভূমি কর্মকর্তা ‎

কাশিমপুর ভূমি অফিসে ভোগান্তিতে জমির মালিক, জনবল সংকটে হিমশিম কর্মকর্তারা

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি

গাজীপুর সিটি করপোরেশনের ৬ নং ওয়ার্ডে অবস্থিত কাশিমপুর ভূমি অফিসে সেবা নিতে এসে দীর্ঘ সময় অপেক্ষা করেও কাঙ্ক্ষিত সেবা না পাওয়ার অভিযোগ করেছেন এক জমির মালিক। এতে ভূমি অফিসের সেবা কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠেছে। অন্যদিকে, পর্যাপ্ত জনবল না থাকায় সেবাপ্রত্যাশীদের চাপ সামলাতে কর্মকর্তারাও হিমশিম খাচ্ছেন বলে অভিযোগ স্থানীয়দের।

কাশিমপুর ভূমি অফিসটি গাজীপুর মহানগরের টঙ্গী রাজস্ব সার্কেলের আওতাধীন। নামজারি, ভূমি উন্নয়ন করসহ জমি-সংক্রান্ত বিভিন্ন কাজে প্রতিদিনই স্থানীয়সহ বিভিন্ন এলাকার মানুষ এ অফিসে সেবা নিতে আসেন।
সেবা নিতে আসা এক জমির মালিক বলেন, প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে অফিসে এসেও দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। এরপরও তাঁর কাঙ্ক্ষিত কাজটি হয়নি। এতে সময় নষ্ট হওয়ার পাশাপাশি ভোগান্তিতে পড়তে হয়েছে তাঁকে।
স্থানীয় কয়েকজন সেবাপ্রত্যাশীর অভিযোগ, অফিসে প্রয়োজনের তুলনায় জনবল কম থাকায় অনেক সময় একটি কাজের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। দূর-দূরান্ত থেকে আসা সাধারণ মানুষ এতে বেশি ভোগান্তিতে পড়ছেন।
তবে কাশিমপুর ভূমি অফিসের সহকারী কর্মকর্তা হাজেরা খাতুনের কাছে জনবল সংকটের কারণে সেবা দিতে সমস্যা হচ্ছে কি না জানতে চাইলে তিনি তা অস্বীকার করেন। তিনি বলেন, অফিস থেকে সেবাপ্রত্যাশীদের সময়মতো সেবা দেওয়া হচ্ছে, কোনো সমস্যা নেই।

এদিকে কর্মকর্তা ও সেবাপ্রত্যাশীদের বক্তব্যে ভিন্নতা দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, কাশিমপুর ভূমি অফিসে প্রয়োজনীয় জনবল বৃদ্ধি করা হলে সেবা কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষের ভোগান্তি কমবে। একই সঙ্গে সেবাপ্রত্যাশীদের দীর্ঘ অপেক্ষা ও হয়রানি কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 SangbadBangladesh :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।