1. admin@sangbadbangladesh.com : admin :
  2. jamal@sangbadbangladesh.com : Jamal :
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ন্যাচারাল হেলথ সেন্টারের ডাক্তারকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ কাশিমপুর ভূমি অফিসে ভোগান্তিতে জমির মালিক, জনবল সংকটে হিমশিম কর্মকর্তারা কাশিমপুরে লতিফপুর মণ্ডল নগর ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মণ্ডল নগর কিংস কাশিমপুরে সাংবাদিকের ওপর হামলা: এক মাসেও উদ্ধার হয়নি সিসি ফুটেজ, গ্রেপ্তার হয়নি আসামি রাস্তা থেকে ছেলে মেয়েকে অপহরণ করে চাঁদা দাবি : প্রধান আসামি নাহিদ গ্রেফতার সিটি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৬৫ সদস্য বিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন, সভাপতি নাঈম সম্পাদক লিংকন গাজীপুরে পুলিশের গাফিলতিতে পালালো ৩২ মামলার দুর্ধর্ষ আসামি জিএমপির এলআইসি শাখার তৎপরতায় উদ্ধার ৫৪ হারানো মোবাইল ফোন, মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হলো ‎গাজীপুরে সুবিধাবঞ্চিত কিশোর-কিশোরীদের কর্মসংস্থান সৃষ্টিতে শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে ইউসেপ বাংলাদেশের কর্মশালা। ‎ ‎কাশিমপুরে সরকারি খাস জমি দখলের অভিযোগ, বাধা দিতে গিয়ে হুমকির মুখে ভূমি কর্মকর্তা ‎

ন্যাচারাল হেলথ সেন্টারের ডাক্তারকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ

জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি

সাতক্ষীরা থেকে প্রকাশিত অনলাইন সাতক্ষীরার তথ্য, দক্ষিণের মশাল ও যশোর বার্তাসহ অনলাইন পোর্টালে ২৪ আগস্ট তারিখে একজন স্বনামধন্য ডাক্তারকে জড়িয়ে এবং হেয় প্রতিপন্ন করে ‘সাতক্ষীরায় ন্যাচারাল হেলথ সেন্টারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ প্রতারণার অভিযোগ‘ শিরোনামের সংবাদটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত, মিথ্যা, ভিত্তিহীন এবং ভুয়াও অপপ্রচারের অভিযোগ করেছেন ডাক্তার এম হাফিজুর রহমান । প্রকৃত ঘটনা হচ্ছে, একটি সামাজিক কাজের দায়বদ্ধতার জায়গা থেকে নামমাত্র মূল্যে ন্যাচারাল বা প্রাকৃতিক উপায়ে চিকিৎসা সেবা দেয়ার জন্য মাত্র দেড় মাস পূর্বে সেবার কাজ শুরু হয়েছে। ১৫ দিন পর পর অর্থাৎ এ পর্যন্ত মাত্র তিন দিন বিশেষজ্ঞ ডাক্তার এখানে এসেছেন এবং তিন দিনে মোট ১৬ জন রোগী চিকিৎসা সেবা নিয়েছে। যেখানে রোগীদের খরচ হয় ৩শ টাকা থেকে সর্বোচ্চ ৫শত টাকা কিন্তু দরিদ্র নারী বা রোগীর জন্য ফ্রি। খবরে যেসব পরীক্ষা- নিরীক্ষার কথা বলা হয়েছে তা আদৌ সত্য নয়। কারণ এখানে ওই ধরনের কোন পরীক্ষা নিরীক্ষা করা হয় না, এটি শুধুমাত্র চিকিৎসা পরামর্শ কেন্দ্র। ডাক্তারকে জড়িয়ে ভুয়া খবর প্রকাশ করে ডাক্তার ও প্রতিষ্ঠানের মানহানি করা হয়েছে পরিকল্পিতভাবে।

 মূলত এম. হাফিজুর রহমান একজন বি ইউ এম এস ডিগ্রিধারী বিশেষজ্ঞ সিনিয়র ডাক্তার এবং খাদ্য ও পুষ্টিবিদ (iuk) হয়ে চিকিৎসা/ পরামর্শ সেবা দিয়ে যাচ্ছেন।এনালাইজার সফটওয়্যারে বিশেষ রোগীর প্রাথমিক কোন অসুবিধা ডাক্তার নিজে বোঝার জন্য চেক করেন। যার জন্য রোগীকে একটি পয়সাও খরচ করতে হয় না।রোগীর বিশেষ কোন ত্রুটি মনে হলে তখন বিশেষজ্ঞ ডাক্তার এম হাফিজুর রহমান যৎসামান্য টেস্ট লিখে দিলে, রোগী তা যে কোন জায়গা থেকে করিয়ে নিয়ে আসেন। এবং এভাবে যৎসামান্য খরচে ক্রনিক ডিজিজ জাতীয় রোগীগুলো খুব দ্রুত সুস্থতার পথে ফিরে আসছেন বলে তথ্য আছে।বিশেষ উল্লেখ্য যে, সাংবাদিক পরিচয়দানকারী ইদ্রিস আলী নামক জনৈক এক ব্যক্তি সাংবাদিকতার পরিচয় দিয়ে দুইজন সহযোগী সাথে নিয়ে হঠাৎ চেম্বারে ঢুকে সম্মানীয় ডাক্তারকে হেনস্তার চেষ্টা করে এবং অশ্লীল ভাষা ব্যবহার করে। কথার এক পর্যায়ে ডাক্তারের নিকট থেকে মোটা অংকের টাকা দাবি করে। ডাক্তার কোনোভাবেই তা দিতে অস্বীকার করেন এবং নতুন এই প্রতিষ্ঠানের পরিচালক ও সিনিয়র সাংবাদিক সোহরাব সবুজকে কাছে ডেকে বিষয়টি জানান।সিনিয়র সাংবাদিক ও সাহিত্যিক সবুজ ভাই ওই ইদ্রিস আলী নামক কথিত সাংবাদিককে বুঝিয়ে বের করে দেন। তখন কথিত সাংবাদিক নামধারী ইদ্রিস আলী ডাক্তারকে হুমকিধামকি দিতে দিতে চলে যান। এবং এরই ফলশ্রুতিতে ইদ্রিস ও তার অপর সহযোগী মিলে ভূয়া তথ্য দিয়ে ভুলভাল বুঝিয়ে, সম্মানিত ডাক্তারকে জড়িয়ে ভূয়া খবর প্রকাশ করেছে। যা রীতিমতো একজন সম্মানীয় ডাক্তারের মানহানিকর। এই উদ্দেশ্যপ্রণোদিত ভুয়া ও ভিত্তিহীন খবরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চিকিৎসক ও পুষ্টিবিদ এম হাফিজুর রহমান।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 SangbadBangladesh :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।