1. admin@sangbadbangladesh.com : admin :
  2. jamal@sangbadbangladesh.com : Jamal :
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জ সদর ট্রাফিক অফিসের বার্ষিক পরিদর্শনে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এম. এ. জলিল গাজীপুরে ‘নো হর্ন’ সচেতনতামূলক সভা ও বর্ণাঢ্য মোটরসাইকেল র‍্যালি আড়ানী পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থিতা ঘোষণা করলেন বিএনপি নেতা মোস্তাক আহমেদ বিল্টু জিএমপিতে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের আউটলেট প্যাথলজি ল্যাবের উদ্বোধন ২৪ বছর পর অন্ধের টেকে জ্বলল বিদ্যুতের আলো, আলোকিত ৪৭ পরিবার। সাভারের আশুলিয়ায় পাওনাদারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ সাতক্ষীরার নলতায় শিক্ষাঙ্গন থেকে আনোয়ারুল হকের স্মৃতি বিজড়িত বিদায়  শাহজালাল বিমানবন্দরে অঙ্গীভূত আনসার সদস্যদের জন্য বিশেষ বাস সেবা চালু কারারক্ষী ও আইনজীবীর ছদ্মবেশে প্রতারণা: সংঘবদ্ধ চক্রের দুই সদস্য গ্রেফতার জন্মাষ্টমীর শোভাযাত্রা উপলক্ষে ডিএমপির গণবিজ্ঞপ্তি

‎গাজীপুরে সুবিধাবঞ্চিত কিশোর-কিশোরীদের কর্মসংস্থান সৃষ্টিতে শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে ইউসেপ বাংলাদেশের কর্মশালা। ‎

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ১৫৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি

‎গাজীপুরসহ দেশের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত কিশোর-কিশোরীদের দক্ষ জনশক্তিতে পরিণত করে শোভন কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্যে গাজীপুরে শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে দিনব্যাপী একটি কর্মশালার আয়োজন করেছে ইউসেপ বাংলাদেশ।

‎সোমবার (২০ জুলাই) গাজীপুরের কোনাবাড়ীতে অনুষ্ঠিত এ কর্মশালায় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার মাধ্যমে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা, শিল্পখাতের চাহিদা অনুযায়ী প্রশিক্ষিত কর্মী তৈরি এবং সুবিধাবঞ্চিত কিশোর-কিশোরীদের টেকসই কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

‎কর্মশালায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দক্ষ জনশক্তির কোনো বিকল্প নেই। তাই পিছিয়ে পড়া তরুণ-তরুণীদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মক্ষম করে গড়ে তুলতে সরকার, বেসরকারি প্রতিষ্ঠান এবং শিল্প উদ্যোক্তাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।

‎ইউসেপ বাংলাদেশ গাজীপুর রিজিয়নের রিজিওনাল ম্যানেজার মো. হুমায়ুন কবির-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ড গ্রুপের চিফ অপারেটিং অফিসার এবং ইউসেপ বাংলাদেশের এমপ্লয়ার্স কমিটির সভাপতি এম. নূর-ই-আলম।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুডওয়েভ ইন্টারন্যাশনাল বাংলাদেশের কনসালট্যান্ট অসীম মণ্ডল। এছাড়া বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিল্প উদ্যোক্তা, উন্নয়নকর্মী, গণমাধ্যমকর্মী এবং ইউসেপের প্রশিক্ষণপ্রাপ্ত কিশোর-কিশোরীসহ প্রায় ৬০ জন অংশগ্রহণ করেন।

‎বক্তারা শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রশিক্ষণপ্রাপ্ত সুবিধাবঞ্চিত তরুণ-তরুণীদের দক্ষতার ভিত্তিতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করলে একদিকে যেমন শিল্পখাতে দক্ষ কর্মীর চাহিদা পূরণ হবে, অন্যদিকে সমাজে বেকারত্ব হ্রাস এবং আর্থ-সামাজিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

‎কর্মশালার শেষে অংশগ্রহণকারী শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধি ও উদ্যোক্তারা সুবিধাবঞ্চিত কিশোর-কিশোরীদের কর্মসংস্থান নিশ্চিত করতে ইউসেপ বাংলাদেশের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 SangbadBangladesh :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।