1. admin@sangbadbangladesh.com : admin :
  2. jamal@sangbadbangladesh.com : Jamal :
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ০১মে ২০২৬ থেকে শুরু হওয়া সারাদেশে চলমান বিশেষ অভিযানের অস্ত্র উদ্ধার সংক্রান্ত আপডেট পটুয়াখালী বজ্রপাতে গাড়িচালকের মৃত্যু সাতক্ষীরার তারালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর আর নেই  ন্যাচারাল হেলথ সেন্টারের ডাক্তারকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ কাশিমপুর ভূমি অফিসে ভোগান্তিতে জমির মালিক, জনবল সংকটে হিমশিম কর্মকর্তারা কাশিমপুরে লতিফপুর মণ্ডল নগর ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মণ্ডল নগর কিংস কাশিমপুরে সাংবাদিকের ওপর হামলা: এক মাসেও উদ্ধার হয়নি সিসি ফুটেজ, গ্রেপ্তার হয়নি আসামি রাস্তা থেকে ছেলে মেয়েকে অপহরণ করে চাঁদা দাবি : প্রধান আসামি নাহিদ গ্রেফতার সিটি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৬৫ সদস্য বিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন, সভাপতি নাঈম সম্পাদক লিংকন

সাতক্ষীরার তারালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর আর নেই 

বিল্লাল হোসেন, কালিগঞ্জ (সাতক্ষীরা): প্রতিনিধি 
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

বিল্লাল হোসেন, কালিগঞ্জ (সাতক্ষীরা): প্রতিনিধি

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ৭নং তারালী ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর ইন্তেকাল করেছেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২৮ আগস্ট ২০২৬) রাত ৯টা ১০ মিনিটে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মরহুম আব্দুল গফুর কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল ওয়াহাব সিদ্দিকীর বড় ভাই ছিলেন। তিনি দীর্ঘদিন ৭নং তারালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন এবং একাধিকবার নির্বাচিত হয়ে ইউনিয়নবাসীর প্রতিনিধিত্ব করেন।

তাঁর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে তারালী ইউনিয়নসহ কালিগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় শোকের ছায়া নেমে আসে। রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

মরহুমের আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসী তাঁর রুহের মাগফিরাতের জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।

আল্লাহ তায়ালা মরহুম আব্দুল গফুরকে ক্ষমা করে দিন, তাঁর কবরকে নূরে পরিপূর্ণ করুন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 SangbadBangladesh :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।