শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের সংসদ, সবার জন্য উন্মুক্ত গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকারের উদ্যোগে কাশিমপুরে ১০টি নতুন সড়কের উদ্বোধন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের তৎপরতায় ডাকাতি হওয়া ট্রাকসহ ১৯টি গরু উদ্ধার দুবাই আন্তর্জাতিক উদ্ভাবনী মেলায় বাংলাদেশের তিন শিক্ষার্থীর স্বর্ণপদক অর্জন গাজীপুরের উন্নয়ন ও সৌন্দর্য বৃদ্ধিতে আরেকটি কার্যকর দিন ঈদ যাত্রা নিরাপদ করতে বাস মালিক ও শ্রমিক নেতাদের সাথে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মতবিনিময় সভা আইজিপির সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন ইলেকশন অবজারভেশন মিশন প্রতিনিধিদলের সাক্ষাৎ আশুলিয়ার নবীনগর থেকে সুইচগিয়ারসহ ছিনতাইকারী নাঈম গ্রেফতার গাজীপুর প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার ৯টি সড়ক, ১টি ড্রেন ও প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণ কাজ উদ্বোধন। রামগঞ্জে ঈদের কেনাকাটায় এসে ওয়াল ধসে কলেজ ছাত্র নিহত, আহত ৫

রূপসী ম্যানগ্রোভে ফেয়ার মিশনের বার্ষিক বনভোজনে রফিকুল হাজী-

মোঃ আকরাম হোসেন ষ্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৮২ বার পড়া হয়েছে

মোঃ আকরাম হোসেন স্টাফ রিপোর্টার

সাতক্ষীরার দেবহাটায় রুপসী ম্যানগ্রোভ সুন্দরবনে ফেয়ার মিশনের বার্ষিক বনভোজনে আনন্দঘন পরিবেশে অনেক রাজনৈতিক নেতা, সমাজ কর্মী, মিশনের সদস্য, সাংবাদিক ও সুধীজন অংশ নেন। যার মধ্যে উপস্থিত ছিলেন এ্যাড. স.ম গোলাম মোস্তফা, সাবেক জেলা পরিষদ সদস্য আল ফেরদাউস আলফা, দেবহাটা উপজেলা ভাইচ চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, ব্লিস ইন্টারন্যাশনালের পরিচালক আবু হাসান, ফেয়ার মিশনের পরিচালক কাদের মহিউদ্দিন, যুবলীগ নেতা মিজানুর রহমান মিন্নুর, নলতা পাবলিক স্কুলের পরিচালক ও সাংবাদিক সোহরাব হোসেন সবুজ, ধারাভাষ্যকার সিরাজুল ইসলাম সহ সুধীজন উপস্থিত ছিলেন।

সোমবার বিকাল ৩ টায় উক্ত অনুষ্ঠানে অতিথিদের বক্তব্য পর্বে রাজনীতিবিদ ও সমাজসেবক আলহাজ্ব রফিকুল ইসলাম বলেন- সাতক্ষীরার দেবহাটা একটি ঐতিহ্যময় উপজেলা। এই উপজেলাকে একটি আদর্শ ও মডেল উপজেলায় পরিণত করতে চাই। মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, বাল্যবিবাহ মুক্ত ও সুস্থ পরিবেশবান্ধব উপজেলা গঠন করে আপনাদের উপহার দিতে চাই। এজন্য আপনাদের আন্তরিক সহযোগিতা আমার কাম্য। তিনি আরো বলেন- আপনারা আমাকে ভালভাবে চেনেন ও জানেন। বিগত নির্বাচনে একটি সন্ত্রাসী চক্র আপনাদের আশা- স্বপ্নকে সফল হতে দেয়নি। এবার কোন চক্রই আমার এবং আপনাদের স্বপ্ন ও প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করতে পারবে না। আপনারা এলাকার চিহ্নিত চোরাকারবারি ও মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ভূমিকা নিয়ে রুখে দেবেন। মাদক কারবারি যত বড় বা ধনাঢ্য হোক, এরা আপনার-আমার শত্রু, সমাজের-দেশের শত্রু। আমি সবসময় আপনাদের পাশে আছি থাকব ইনশাল্লাহ। আমরা সকলে মিলে আমাদের স্বপ্নের উপজেলা গড়তে চাই। এসময় বনভোজনে উপস্থিত জনসাধারণ রফিকুল হাজীর এসব বক্তব্যকে সাধুবাদ জানান

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০১ পূর্বাহ্ণ
  • ১২:১৩ অপরাহ্ণ
  • ১৬:২৫ অপরাহ্ণ
  • ১৮:০৯ অপরাহ্ণ
  • ১৯:২২ অপরাহ্ণ
  • ৬:১২ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102