বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের সংসদ, সবার জন্য উন্মুক্ত গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকারের উদ্যোগে কাশিমপুরে ১০টি নতুন সড়কের উদ্বোধন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের তৎপরতায় ডাকাতি হওয়া ট্রাকসহ ১৯টি গরু উদ্ধার দুবাই আন্তর্জাতিক উদ্ভাবনী মেলায় বাংলাদেশের তিন শিক্ষার্থীর স্বর্ণপদক অর্জন গাজীপুরের উন্নয়ন ও সৌন্দর্য বৃদ্ধিতে আরেকটি কার্যকর দিন ঈদ যাত্রা নিরাপদ করতে বাস মালিক ও শ্রমিক নেতাদের সাথে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মতবিনিময় সভা আইজিপির সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন ইলেকশন অবজারভেশন মিশন প্রতিনিধিদলের সাক্ষাৎ আশুলিয়ার নবীনগর থেকে সুইচগিয়ারসহ ছিনতাইকারী নাঈম গ্রেফতার গাজীপুর প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার ৯টি সড়ক, ১টি ড্রেন ও প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণ কাজ উদ্বোধন। রামগঞ্জে ঈদের কেনাকাটায় এসে ওয়াল ধসে কলেজ ছাত্র নিহত, আহত ৫

আশুলিয়া বাসীকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানালেন-মেম্বার শফি উদ্দিন

ষ্টাফ রিপোর্টার সেলিম রেজা
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
  • ২৩২ বার পড়া হয়েছে
  • স্টাফ রিপোর্টার, সেলিম রেজা

পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও মোবারকবাদ জানালেন আশুলিয়া থানাধীন ধামসোনা ইউনিয় আওয়ামী লীগ সহ-সভাপতি ও ধামসোনা ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড মেম্বার মোঃ শফিউদ্দীন ।

তিনি বলেন, আবার ও বছর ঘুরে আমাদের মাঝে এসেছে পবিত্র মাহে রমজান, মহান রাব্বুল আলামীনের পক্ষ থেকে আমাদের জন্য রহমত, মাগফেরাত ও নাজাতের মাস এই, মাহে রমজান।

রমজান মাস সংযমের মাস,এই মাসে মহান আল্লাহ তায়ালা বিশ্বের সকল মুসলমানকে একসাথে সংযমের মাধ্যমে এবাদত করার সুযোগ করে দেন। এই পবিত্র মাহে রমজানে একজন প্রকৃত মুমিন ব্যক্তি সারাদিন সব ক্ষেত্রে সংযমী থাকেন আল্লাহর নৈকট্য লাভের আশায়। তিনি আরও বলেন, রমজান মাস হলো বরকতের মাস, কেন না মানুষের গুণাহ গুলোকে দূরীভূত করে তার আত্মিক ও আধ্যাত্মিক পূর্ণতার ক্ষেত্র সৃষ্টি করে সিয়াম সাধনা। অবশ্য রোজা আমাদের কে পাপ থেকে বিরত রাখে, ইমান ও তাকওয়া অর্জন করতে সহায়তা করে। সুতরাং রমজান মাসের অবদান বহুমাত্রিক ও সর্বজনীন।

হিংসা-প্রতিহিংসা, অন্যায়, জুলুম, অবিচার এবং লোভ-লালসা সহ সব ধরনের পাপ কাজ থেকে বিরত থাকার এক মহান শিক্ষা প্রদান করেন প্রবিত্র মাহে রমজান। এ শিক্ষাকে বুকে ধারণ করে নিজেদের পবিত্র মানুষ হিসেবে তৈরি করে তুলতে হবে। মানবাধিকার, সাম্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ রক্ষায় মুসলমানদের সচেষ্ট থাকতে হবে। রমজান মাস সমবেদনা ও সহযোগিতা প্রদর্শনের মাস এবং এটি সবর ও ধৈর্যের মাস। মাহে রমজানের ফজিলত ও মর্যাদা অনন্য ও অতুলনীয়। মাহে রমজান প্রতিটি মুসলমানের জীবনে বয়ে আনুক শান্তি-সুখের বার্তা, সবার জীবন হয়ে উঠুক মঙ্গলময়, মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে এ প্রার্থনা জানান।

এসময় তিনি মাহে রমজান উপলক্ষে সকল মানুষের নিকট দোয়া চান।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০১ পূর্বাহ্ণ
  • ১২:১৩ অপরাহ্ণ
  • ১৬:২৫ অপরাহ্ণ
  • ১৮:০৯ অপরাহ্ণ
  • ১৯:২২ অপরাহ্ণ
  • ৬:১২ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102