শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের সংসদ, সবার জন্য উন্মুক্ত গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকারের উদ্যোগে কাশিমপুরে ১০টি নতুন সড়কের উদ্বোধন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের তৎপরতায় ডাকাতি হওয়া ট্রাকসহ ১৯টি গরু উদ্ধার দুবাই আন্তর্জাতিক উদ্ভাবনী মেলায় বাংলাদেশের তিন শিক্ষার্থীর স্বর্ণপদক অর্জন গাজীপুরের উন্নয়ন ও সৌন্দর্য বৃদ্ধিতে আরেকটি কার্যকর দিন ঈদ যাত্রা নিরাপদ করতে বাস মালিক ও শ্রমিক নেতাদের সাথে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মতবিনিময় সভা আইজিপির সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন ইলেকশন অবজারভেশন মিশন প্রতিনিধিদলের সাক্ষাৎ আশুলিয়ার নবীনগর থেকে সুইচগিয়ারসহ ছিনতাইকারী নাঈম গ্রেফতার গাজীপুর প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার ৯টি সড়ক, ১টি ড্রেন ও প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণ কাজ উদ্বোধন। রামগঞ্জে ঈদের কেনাকাটায় এসে ওয়াল ধসে কলেজ ছাত্র নিহত, আহত ৫

শ্রীপুরে সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে গাজীপুরে মানববন্ধন

স্টাফ রিপোর্টার আনোয়ার হোসেন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪
  • ২০৬ বার পড়া হয়েছে

কিস্টাফ রিপোর্টার মোঃ আনোয়ার হোসেন

দৈনিক সময়ের আলো পত্রিকার শ্রীপুর প্রতিনিধি মেহেদী হাসান লিটনের উপর দুর্নীতবাজ চিনি সিন্ডিকেটের নেক্কার জনক হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার জন্য সোমবার বিকেলে গাজীপুরের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

গাজীপুর সাংবাদিক ইউনিয়ন (জিইউজে)’র আয়োজনে এবং ইউনিয়ন সাধারণ সম্পাদক এম এ সালাম শান্তর পরিচালনায় মানববন্ধন অনুষ্ঠানে অংশ নেন সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মোঃ আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী ভূঁইয়া, দপ্তর সম্পাদক মোঃ কামাল হোসেন বাবুলসহ মোঃ খায়রুল ইসলাম, সৈয়দ মোকসেদুল আলম লিটন, মোঃ বায়েজীদ হোসেন, মোঃ আব্দুল গাফফার, কাজী মোঃ আব্দুল মান্নান, সুশীল চন্দ্র পাল, কাজী মকবুল হোসেন, মোঃ নুরুল ইসলাম সবুজ, বিপুল বৈরাগী বিপ্লব, মোঃ হাইউল উদ্দিন খান, মোঃ আতিকুর রহমান, মোহন সম্রাট, মোঃ আনোয়ারসহ প্রমুখ।

সাংবাদিক নেতৃবৃন্দ বলেন- যারা চিনির বাজার মূল্য বৃদ্ধির জন্য সিন্ডিকেট তৈরী করে ভোক্তাদেরকে ঠকায় এবং বাজারকে অস্থিতিশীল করে দেশের পরিস্থিতি নাজুক করে তোলে তাদের বিরুদ্ধে সংবাদ প্রচারে তথ্য সংগ্রহ করতে গেলে তারা দৈনিক সময়ের আলো পত্রিকার শ্রীপুর প্রতিনিধি মেহেদী হাসান লিটনের উপর প্রকাশ্যে দিবালোকে হামলা করে। কাজেই যারা দেশের শত্রু, দেশের শত্রু তাদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় আরো বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০১ পূর্বাহ্ণ
  • ১২:১৩ অপরাহ্ণ
  • ১৬:২৫ অপরাহ্ণ
  • ১৮:০৯ অপরাহ্ণ
  • ১৯:২২ অপরাহ্ণ
  • ৬:১২ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102