বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের সংসদ, সবার জন্য উন্মুক্ত গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকারের উদ্যোগে কাশিমপুরে ১০টি নতুন সড়কের উদ্বোধন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের তৎপরতায় ডাকাতি হওয়া ট্রাকসহ ১৯টি গরু উদ্ধার দুবাই আন্তর্জাতিক উদ্ভাবনী মেলায় বাংলাদেশের তিন শিক্ষার্থীর স্বর্ণপদক অর্জন গাজীপুরের উন্নয়ন ও সৌন্দর্য বৃদ্ধিতে আরেকটি কার্যকর দিন ঈদ যাত্রা নিরাপদ করতে বাস মালিক ও শ্রমিক নেতাদের সাথে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মতবিনিময় সভা আইজিপির সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন ইলেকশন অবজারভেশন মিশন প্রতিনিধিদলের সাক্ষাৎ আশুলিয়ার নবীনগর থেকে সুইচগিয়ারসহ ছিনতাইকারী নাঈম গ্রেফতার গাজীপুর প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার ৯টি সড়ক, ১টি ড্রেন ও প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণ কাজ উদ্বোধন। রামগঞ্জে ঈদের কেনাকাটায় এসে ওয়াল ধসে কলেজ ছাত্র নিহত, আহত ৫

 বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু।

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ২২৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি

শাহীদুল ইসলাম কালু, শেরপুর জেলা প্রতিনিধিঃ

শেরপুরের শ্রীবরদীতে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। রোববার বিকেল ৫টার সময় উপজেলার সিংগাবরনা ইউনিয়নের নবীনপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার নবীনপুর গ্রামের সিরাজুল হক ওরফে ভুড্ডুস মিয়ার ছেলে মামুন মিয়া (৪০) ও বগুলাকান্দি গ্রামের মৃত ফজল হকের ছেলে সাদু মিয়া (৬০)। তারা পেশায় কৃষি শ্রমিক ছিলেন এবং বজ্রপাতের সময় তারা মাঠে আমন ধানের চারা রোপন করছিলেন।

এলাকাবাসী জানায়, উপজেলার সিংগাবরনা ইউনিয়নের নবীনপুর গ্রামের মাঠে রোববার বিকেলে মামুন ও সাদু মিয়া আমন ধানের চারা রোপণ করছিলো। এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হয়। এক পর্যায়ে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান মামুন ও সাদু মিয়া। পরে স্থানীয়রা তাদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে পাশের জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সিংগাবরনা ইউনিয়নের সদস্য মোস্তাফিজুর রহমান লিটুল। তিনি জানান, নিহতদের মরদেহ বাড়িতে নিয়ে গেছেন তাদের স্বজনরা।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০১ পূর্বাহ্ণ
  • ১২:১৩ অপরাহ্ণ
  • ১৬:২৫ অপরাহ্ণ
  • ১৮:০৯ অপরাহ্ণ
  • ১৯:২২ অপরাহ্ণ
  • ৬:১২ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102