শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের সংসদ, সবার জন্য উন্মুক্ত গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকারের উদ্যোগে কাশিমপুরে ১০টি নতুন সড়কের উদ্বোধন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের তৎপরতায় ডাকাতি হওয়া ট্রাকসহ ১৯টি গরু উদ্ধার দুবাই আন্তর্জাতিক উদ্ভাবনী মেলায় বাংলাদেশের তিন শিক্ষার্থীর স্বর্ণপদক অর্জন গাজীপুরের উন্নয়ন ও সৌন্দর্য বৃদ্ধিতে আরেকটি কার্যকর দিন ঈদ যাত্রা নিরাপদ করতে বাস মালিক ও শ্রমিক নেতাদের সাথে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মতবিনিময় সভা আইজিপির সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন ইলেকশন অবজারভেশন মিশন প্রতিনিধিদলের সাক্ষাৎ আশুলিয়ার নবীনগর থেকে সুইচগিয়ারসহ ছিনতাইকারী নাঈম গ্রেফতার গাজীপুর প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার ৯টি সড়ক, ১টি ড্রেন ও প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণ কাজ উদ্বোধন। রামগঞ্জে ঈদের কেনাকাটায় এসে ওয়াল ধসে কলেজ ছাত্র নিহত, আহত ৫

ঢাকা আরিচা মহাসড়কে কাভার্ড ভ্যান চাপায় নিহত ১ নারী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ৪৮৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

ঢাকার আশুলিয়ায় রাস্তা পারাপারের সময় ক্রাউন সিমেন্টের একটি কাভার্ডভ্যানের চাপায় রোকেয়া আক্তার (৩৭) নামে এক নারী নিহত হয়েছে। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে সাভার হাইওয়ে থানা পুলিশ। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ৯:৫০ মিনিটের দিকে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার নিরিবিলি এলাকায় র‍্যাব ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রোকেয়া আক্তার (৩৭) ঢাকার ধামরাইয়ের সুতিপাড়া এলাকার মিজানুর রহমানের স্ত্রী।

স্থানীয়রা জানায়, সকালে আশুলিয়ার নিরিবিলি এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক পারাপারের সময় ক্রাউন সিমেন্টের একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্টো-উ- ১১-৩১১২) তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিরিবিলি এলাকার কাজী অফিসের সহকারী ফেরদৌস ওরফে ফিরোজ বলেন, সকাল ৯টার দিকে ওই নারী আমাদের কাজী অফিসে আসেন বিয়ের খরচের বিষয়ে আলোচনা করতে। পরে আলোচনা করে বের হয়ে যান। যাওয়ার সময় তিনি বলেছিলেন যে, তিনি ধামরাইয়ের দিকে যাবেন। কিন্তু রাস্তা কেন পার হতে গেলেন আমি জানি না। এক্সিডেন্টের শব্দ শুনে বাহিরে গিয়ে দেখি উনি মারা গেছেন। পরে পুলিশ এসে তার লাশ নিয়ে যায়।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতের স্বজনরা থানায় এসেছেন। তাদের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনার সাথে জড়িত কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। তবে এর চালক পালিয়ে যায় বলে জানান তিনি।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০১ পূর্বাহ্ণ
  • ১২:১৩ অপরাহ্ণ
  • ১৬:২৫ অপরাহ্ণ
  • ১৮:০৯ অপরাহ্ণ
  • ১৯:২২ অপরাহ্ণ
  • ৬:১২ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102