
নিজস্ব প্রতিনিধি
গাজীপুর মহানগরের কাশিমপুর থানার অফিসার ইনচার্জ—ওসি মোল্লা মোঃ খালিদ হোসেনের জন্মদিন উপলক্ষে আয়োজন করা হয় এই অনুষ্ঠানের।
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর রাত ১২ টার সময় ওসির নিজ কার্যালয়ে কেক কেটে উদযাপন করা হয় জন্মদিন।
আয়োজনে উপস্থিত ছিলেন কাশিমপুর থানার বিএনপির অন্যতম সদস্য এবং কাশিমপুর সিটি কর্পোরেশনের ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোঃ সাইফুল ইসলাম সরকার।
এ সময় আরও উপস্থিত ছিলেন কাশিমপুর থানা ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মোস্তফা মিয়া এবং গাজীপুর-১ আসনের সংসদ সদস্যের ভাই হোসেনসহ আরও অনেকে।
শুভেচ্ছা, কুশল বিনিময় আর কেক কাটার মধ্য দিয়ে উদযাপিত হয় ওসি মোল্লা মোঃ খালিদ হোসেনের জন্মদিন।
এ সময় উপস্থিত ব্যক্তিরা ওসি খালিদ হোসেনের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।