1. admin@sangbadbangladesh.com : admin :
  2. jamal@sangbadbangladesh.com : Jamal :
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
সাভারের আশুলিয়ায় পাওনাদারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ সাতক্ষীরার নলতায় শিক্ষাঙ্গন থেকে আনোয়ারুল হকের স্মৃতি বিজড়িত বিদায়  শাহজালাল বিমানবন্দরে অঙ্গীভূত আনসার সদস্যদের জন্য বিশেষ বাস সেবা চালু কারারক্ষী ও আইনজীবীর ছদ্মবেশে প্রতারণা: সংঘবদ্ধ চক্রের দুই সদস্য গ্রেফতার জন্মাষ্টমীর শোভাযাত্রা উপলক্ষে ডিএমপির গণবিজ্ঞপ্তি গাজীপুরে দুই অবৈধ ব্যাটারি কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ২ লাখ টাকা আনসারের তৎপরতায় হাতিরঝিল লেক থেকে চার্জারসহ ৪৮ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার* ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার পদমর্যাদার দুই কর্মকর্তার পদায়ন যানজট নিরসনে কেরানীগঞ্জে পরিবহন সার্ভিস স্থানান্তরের উদ্যোগ, এমারেল্ড ইন্টারন্যাশনাল স্কুলে জিএমপির ট্রাফিক

এই ঈদে ‘অবুঝ মন’

Reporter Name
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২০
  • ২৮৬ বার পড়া হয়েছে

 

করোনার কারণে ঈদুল ফিতরে কোনো নাটক বানাননি মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। আর ঈদুল আজহায় মাত্র একটি নাটক নির্মাণ করেছেন, নাম ‘অবুঝ মন’। প্রযোজনা করেছে তারই প্রতিষ্ঠান সিনেমাওয়ালা।

মুহাম্মদ মোস্তফা কামাল রাজ গণমাধ্যমকে বলেন, “কোরবানির ঈদে তিন-চারটি নাটক তৈরির ইচ্ছা ছিল।

পরিকল্পনাও গুছিয়ে এনেছিলাম। কিন্তু করোনাভাইরাসের কারণে শেষ পর্যন্ত একটি কাজই করতে পেরেছি। ‘অবুঝ মন’ আমার মন দিয়ে বানিয়েছি। এ নাটকে আমার শুরুর দিককার নির্মাণের ছাপ পাবেন দর্শকরা। ”

নাটকটিতে জনপ্রিয় তারকা ফারহান আহমেদ জোভানের সঙ্গে অভিনয় করেছেন নবীন অভিনয়শিল্পী কেয়া পায়েল।

রাজধানীর ৩০০ ফিট এলাকায় গত ৫ ও ৬ জুলাই নাটকটির শুটিং হয়েছে। আরও অভিনয় করেছেন ফখরুল বাসার, মিলি বাসার, রকি, রত্না, আরবিন ও রোকন। চিত্রগ্রহণ করেছেন আদিত্য মনির। নাটকটির নির্বাহী প্রযোজক সালেকিন শাকিল।

রাজ জানান, একটি মিষ্টি প্রেমের গল্পে দেখা যাবে জোভান ও কেয়াকে। কাহিনির সঙ্গে মিলেমিশে থাকা একটি গান আছে।

‘অবুঝ মন’ গানের কথা লিখেছেন জনি হক। কণ্ঠ দিয়েছেন এপি শুভ ও দৃষ্টি আনাম। গানটির সুর ও সংগীত পরিচালনার পাশাপাশি নাটকের আবহসংগীত করেছেন নাভেদ পারভেজ।

তবে টিভি চ্যানেল নয়, সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে ‘অবুঝ মন’।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 SangbadBangladesh :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।