বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের সংসদ, সবার জন্য উন্মুক্ত গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকারের উদ্যোগে কাশিমপুরে ১০টি নতুন সড়কের উদ্বোধন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের তৎপরতায় ডাকাতি হওয়া ট্রাকসহ ১৯টি গরু উদ্ধার দুবাই আন্তর্জাতিক উদ্ভাবনী মেলায় বাংলাদেশের তিন শিক্ষার্থীর স্বর্ণপদক অর্জন গাজীপুরের উন্নয়ন ও সৌন্দর্য বৃদ্ধিতে আরেকটি কার্যকর দিন ঈদ যাত্রা নিরাপদ করতে বাস মালিক ও শ্রমিক নেতাদের সাথে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মতবিনিময় সভা আইজিপির সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন ইলেকশন অবজারভেশন মিশন প্রতিনিধিদলের সাক্ষাৎ আশুলিয়ার নবীনগর থেকে সুইচগিয়ারসহ ছিনতাইকারী নাঈম গ্রেফতার গাজীপুর প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার ৯টি সড়ক, ১টি ড্রেন ও প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণ কাজ উদ্বোধন। রামগঞ্জে ঈদের কেনাকাটায় এসে ওয়াল ধসে কলেজ ছাত্র নিহত, আহত ৫

সাভারে সাজাপ্রাপ্ত চরমপন্থি দলের সদস্য গ্রেফতার।

মোঃ শান্ত খান স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ১৯৭ বার পড়া হয়েছে

মোঃ শান্ত খান ঢাকা জেলা প্রতিনিধি

 সাভার থেকে নয় মামলায় বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত পলাতক চরমপন্থি দলের সদস্য খায়রুল ইসলাম গাইনকে (৩৫) গ্রেফতার করেছে র‍্যাব-৩।

২৬ মার্চ, মঙ্গলবার র‍্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সহকারী পুলিশ সুপার মো. শামীম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার (২৫ মার্চ) সাভার থানাধীন খাগান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।

তিনি জানান, গ্রেফতারকৃত খায়রুল ইসলামকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলার একজন চিহ্নিত সন্ত্রাসী। তার নামে ঝিনাইদহ জেলার হরিণাকুন্ড থানা ও শৈলকূপা থানা, কুষ্টিয়া জেলার মিরপুর ও ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় হত্যা, অপহরণ, অস্ত্র আইন, চাঁদাবাজি, বিস্ফোরক ও ডাকাতির একাধিক মামলা রয়েছে।

কুষ্টিয়া জেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানাধীন পশ্চিম আব্দালপুরে কুখ্যাত চরমপন্থি কালু মিয়া সম্পর্কে তার চাচা হয়। সে কালুর সাথে সম্পৃক্ত থেকে বিভিন্ন অপহরণ এবং মুক্তিপণ আদায়ে অংশগ্রহণ করতো। সে পশ্চিম আব্দালপুর গ্রামে কুষ্টিয়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত চরমপন্থি সদস্যদের আশ্রয়ের ব্যবস্থা করত।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০১ পূর্বাহ্ণ
  • ১২:১৩ অপরাহ্ণ
  • ১৬:২৫ অপরাহ্ণ
  • ১৮:০৯ অপরাহ্ণ
  • ১৯:২২ অপরাহ্ণ
  • ৬:১২ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102