শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের সংসদ, সবার জন্য উন্মুক্ত গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকারের উদ্যোগে কাশিমপুরে ১০টি নতুন সড়কের উদ্বোধন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের তৎপরতায় ডাকাতি হওয়া ট্রাকসহ ১৯টি গরু উদ্ধার দুবাই আন্তর্জাতিক উদ্ভাবনী মেলায় বাংলাদেশের তিন শিক্ষার্থীর স্বর্ণপদক অর্জন গাজীপুরের উন্নয়ন ও সৌন্দর্য বৃদ্ধিতে আরেকটি কার্যকর দিন ঈদ যাত্রা নিরাপদ করতে বাস মালিক ও শ্রমিক নেতাদের সাথে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মতবিনিময় সভা আইজিপির সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন ইলেকশন অবজারভেশন মিশন প্রতিনিধিদলের সাক্ষাৎ আশুলিয়ার নবীনগর থেকে সুইচগিয়ারসহ ছিনতাইকারী নাঈম গ্রেফতার গাজীপুর প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার ৯টি সড়ক, ১টি ড্রেন ও প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণ কাজ উদ্বোধন। রামগঞ্জে ঈদের কেনাকাটায় এসে ওয়াল ধসে কলেজ ছাত্র নিহত, আহত ৫

বিশৃঙ্খলাকারিদের কঠোর হস্তে দমন করা হবে লেঃ কমান্ডার ওমর ফারুক,

মোঃ জুয়েল খান খুলনা বিভাগীয় প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ১৮৯ বার পড়া হয়েছে

মোঃ জুয়েল খান খুলনা বিভাগীয় প্রতিনিধি

খুলনার কয়রা উপজেলায় বাংলাদেশ নৌ বাহিনীর লেঃ কমান্ডার মোঃ ওমর ফারুক বলেন, আমাদেরকে বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের আবেগ বুঝতে হবে। তারা তাদের অধিকার আদায়ের ব্যাপারে সচেতন। এদেশের শিক্ষার্থীরা একটা নতুন বাংলাদেশ উপহার দিয়েছে। এখন সকলে মিলে দেশটাকে সাজাতে হবে।কেউ কোথাও বিশৃঙ্খলা করার চেষ্টা করলে সেটা ক‌ঠোর হ‌স্তে দমন হবে। বিশৃঙ্খলাকারীরা কোন দলের হতে পারে না। তারা দেশের শত্রু, তারা জনগণের শত্রু।

শুক্রবার (৯ আগস্ট) বিকেল ৫ টায় কয়রা উপজেলা পরিষদের মিলনায়তনে স্থানীয় রাজ‌নৈ‌তিক ব‌্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষায় জরুরী মতবিনিময় সভায় প্রধান অ‌তি‌থির বক্তৃতায় তি‌নি এসব কথা বলেন।

মতবিনিময় সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা রাজ‌নৈ‌তিক নেতা‌দের উদ্যেশ্যে বলেন, শিক্ষার্থী‌দের ডিম পাড়া হাঁস ভাববেন না। এক মাসের অধিক সময় ধরে আন্দোলনের মাধ্যমে শিক্ষার্থী‌দের বুকের তাজা রক্ত ঝরিয়ে দেশ আজ স্বৈরাচার মুক্ত হয়েছে। দ‌লের না‌মে কেউ বিশৃঙ্খলা কর‌বেন না। আওয়ামী লীগের করুণ পরিণতি দেখে শিক্ষা নেওয়ার আহবান জানান তারা।

এসময় ছাত্ররা পুলিশের উদ্দেশ্য বলেন, আপনারা,নির্বিচারে,আন্দোলনকারীদের আটক করে নিয়ে গেছেন। বুকে গুলি করেছেন।আমরা এসব ভুলে গিয়ে ক্লাসে ফিরে যেতে চাই।বাংলাদেশে এরকম চিত্র আর দেখতে চাই না।এখন সবাই মিলে দেশকে গড়তে হবে।দেশ গঠনে মাঠে এখন আপনাদের খুবই প্রয়োজন। আপনারা আর কারোর পা চাটা বাহিনীতে পরিণত হবেন না। ঘুষ না দিলে পুলিশ কাজ করে না এই সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে।

কয়রা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার (ভূমি) বিএম,তারিক-উজ-জামানের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তৃতা করেন থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, উপজেলা বিএনপির সদস্য সচিব নুরুল আমিন বাবুল, যুগ্ম আহবায়ক এম এ হাসান, উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, সেক্রেটারী মাওলানা সাইফুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি মোস্তফা শফিকুল ইসলাম, উপজেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা আয়ুব আলী, ঢাবির সাবেক শিক্ষার্থী আশিকুজ্জামান আশিক, শিক্ষার্থী গোলাম রব্বানী, ‌মোশাররফ হো‌সেন, ‌দেব্রত মন্ডল, রো‌কেয়া সুলতানা, ইমরান হো‌সেন, সো‌হেল রানা প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০১ পূর্বাহ্ণ
  • ১২:১৩ অপরাহ্ণ
  • ১৬:২৫ অপরাহ্ণ
  • ১৮:০৯ অপরাহ্ণ
  • ১৯:২২ অপরাহ্ণ
  • ৬:১২ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102