1. admin@sangbadbangladesh.com : admin :
  2. jamal@sangbadbangladesh.com : Jamal :
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
কাশিমপুরে বিএনপির সুনাম ক্ষুণ্নের অভিযোগ, যুবদল নেতা আয়নাল হকের বিরুদ্ধে জমি নিয়ে প্রতারণার দাবি প্রশাসক গোল্ডকাপের ফাইনাল অনুষ্ঠিত, প্রধান অতিথি প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি কাশিমপুরে বিএনপির নতুন গণসংযোগ কার্যালয় উদ্বোধন, মেয়র পদে নির্বাচন করতে চান শওকত সরকার। কাশিমপুরে সেটেলমেন্ট অফিসে চাঁদা দাবির অভিযোগ, মারধর ও হুমকির দাবি। জন্মদিনে বাবার স্মৃতিতে আবেগাপ্লুত সাংবাদিক লাবণী আক্তার লাবণ্য, আদর্শ বুকে নিয়ে এগিয়ে চলার প্রত্যয় জন্মদিনে বাবার স্মৃতিতে আবেগাপ্লুত সাংবাদিক লাবণী আক্তার লাবণ্য, আদর্শ বুকে নিয়ে এগিয়ে চলার প্রত্যয় মৌচাকে সরকারি বনের গাছ কাটার অভিযোগ, বন কর্মকর্তা শাহজাহান ও প্রধান শিক্ষক রশিদকে ঘিরে প্রশ্ন। গাজীপুরে প্রথম ‘কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ’ অনুষ্ঠিত গাজীপুরে পুলিশ সদস্যদের কৃতি সন্তানদের মেধাবৃত্তি প্রদান কাশিমপুরে বাড়ি ও দুই দোকানে এলপিজি সিলিন্ডার মজুত, ৬০ হাজার টাকা জরিমানা।

‎কাশিমপুরে ভূয়া চিকিৎসকের ফাঁদে রোগী, ৫০ টাকা ভিজিটে চলছে চিকিৎসা। ‎

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ২৭৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

‎গাজীপুর মহানগরের কাশিমপুর এলাকায় কোনো স্বীকৃত চিকিৎসা ডিগ্রি ও বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) নিবন্ধন ছাড়াই দীর্ঘদিন ধরে চিকিৎসক পরিচয়ে রোগী দেখার অভিযোগ উঠেছে বি এম ইকবাল কবির নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

‎সরজমিনে দেখা যায় মাত্র ৫০ টাকা ভিজিটের বিনিময়ে বিভিন্ন রোগের চিকিৎসা দেওয়া, প্রেসক্রিপশন লেখা এবং ওষুধ সরবরাহের অভিযোগে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, কাশিমপুর থানার ৪ নম্বর ওয়ার্ডের মাদ্রাসা গেট এলাকায় সুলতান মার্কেটে অবস্থিত ‘ইকবাল মেডিকেল হল’ নামের একটি ফার্মেসিতে বসে নিয়মিত রোগী দেখেন বি এম ইকবাল কবির। স্থানীয়দের অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে চিকিৎসক পরিচয়ে বিভিন্ন রোগের রোগী দেখে আসছেন এবং তাদের শারীরিক সমস্যা শুনে প্রেসক্রিপশন লিখে ওষুধ গ্রহণের পরামর্শ দিয়ে থাকেন।

‎চিকিৎসা নিতে আসা কয়েকজন রোগীর সঙ্গে কথা বলে জানা যায়, তারা ইকবাল কবিরকে একজন চিকিৎসক হিসেবেই জানতেন। বিভিন্ন রোগের চিকিৎসার জন্য তারা তার কাছে আসেন এবং তার দেওয়া প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ সেবন করেন।

‎এই বিষয়ে জানতে চাইলে বি এম ইকবাল কবির বলেন, “আমি কোনো ডাক্তার নই। অভিজ্ঞতার ভিত্তিতে রোগী দেখি এবং ওষুধ দিই। আগে চিকিৎসকদের সঙ্গে থেকে কাজ করার মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করেছি। সবকিছু শুধু লেখাপড়ার মাধ্যমে হয় না, অভিজ্ঞতার মাধ্যমেও হয়।”

‎তবে তার কাছে কোনো স্বীকৃত চিকিৎসা ডিগ্রি, বিএমডিসি কর্তৃক নিবন্ধন কিংবা চিকিৎসা কার্যক্রম পরিচালনার বৈধ অনুমোদন রয়েছে কি না এ বিষয়ে জানতে চাইলে তিনি কোনো কাগজপত্র বা তথ্য দেখাতে পারেননি।

‎এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাদের দাবি, যথাযথ ডিগ্রি ও নিবন্ধন ছাড়া চিকিৎসাসেবা প্রদান জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হতে পারে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

‎এলাকাবাসী স্বাস্থ্য বিভাগ, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে দ্রুত তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 SangbadBangladesh :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।